বিডি নিউজ ৬৪: আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেতিনোর অধীনের ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার ভালো করছে এবং আগামীতে ক্লাবটি শিরোপা জিততে বলে মনে করেন চেলসির সাবেক তারকা ফার্নান্তো টরেস।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কাছাকাছি ছিল টটেনহ্যাম। কিন্তু শেষের দিকে সাফল্য ধরে রাখতে পারেনি। ফলে শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১১ পয়েন্ট কমে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল।
আগামী ২৯ জুলাই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে টটেনহ্যামের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচের আগে লা লিগার ক্লাবটির স্ট্রাইকার বলেন, ‘এটা বিস্ময়কর ক্লাব। তাদের বিস্ময়কর ভক্ত আছে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম, তখন হোয়াইট হার্ট লেনে যাওয়া এবং সেখানে খেলা আমার জন্য বিশেষ কিছু ছিল।’
টটেনহ্যামের কোচের প্রশংসা করে তিনি বলেন, ‘অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয় পোচিতিনো চমৎকার কাজ করছেন। তারা সত্যিই অনেক ভালো করছে। গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কাছাকাছি ছিল এবং তারা একই পথে আছে। ভবিষ্যতে তারা এটা জিতবে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল