নবিতে কর্মকর্তা পরিষদ নির্বাচন ৩১ জুলাই

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নবি) কর্মকর্তা পরিষদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই আওয়ামী লীগের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আরো একটি বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে তাদের কোনো তালিকা পাওয়া যায়নি।

গতকাল সোমবার পরিষদের বর্তমান সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে গোপন ভোটের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা হলেন- সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক, সহ-সভাপতি- প্রকৌশলী মো. আহসান উল্লাহ, প্রকিউরমেন্ট অফিসার, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সেকশন অফিসার, যুগ্ম সম্পাদক- মো. মোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল হোসেন, সেকশন অফিসার, কোষাধ্যক্ষ- রেবেকা সুলতানা, সেকশন অফিসার, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পরিবহন কর্মকর্তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম হুমায়ুন কবীর, এস্টেট অফিসার।

এছাড়াও প্যানেলের কার্যকরী সদস্যরা হলেন- কৃষিবিদ হুমায়ুন কবীর, উপ রেজিস্ট্রার, মো. নজরুল ইসলাম, উপ পরিচালক, কৃষিবিদ একেএম আনিছুর রহমান, উপ রেজিস্ট্রার, সায়েদুর রহমান, সেকশন অফিসার, মো. লিয়াকত হাসান, সেকশন অফিসার, মোশতাক আহমদ, সেকশন অফিসার, মো. অলিউল হক খান, সেকশন অফিসার।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ-২০১৬ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *