মানিকগঞ্জের চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানে আটক ৩

বিডি নিউজ ৬৪: জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও বাঁচামরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে র‌্যাব-৪, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান চালাচ্ছে।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সারাদেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিরা প্রশিক্ষণ ও আশ্রয় নিয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ওই চরাঞ্চলে তারই নেতৃত্বে যৌথবাহিনী প্রায় দুইশ সদস্যের কয়েকটি দল আলাদাভাবে এ অভিযান চালাচ্ছে।

ইতোমধ্যেই সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা? এজন্য যাচাই-বাছাইও করা হচ্ছে।

আটককৃতরা হচ্ছে-বাঘুটিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার, কাজি শফিউদ্দিন দাখিল মাদরাসার শিক্ষক ইসাক আলী ও শাহ আলম। আর এই যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *