জাতীয়

হালিশহরে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

বিডি নিউজ ৬৪:  নগরীর হালিশহর নয়া বাজার এলাকায় ট্রাক চাপায় আর জে  অখন্ড (৩৭) নামে পুলিশের ট্রাফিকের এক কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার রাতে ১১টার দিকে  বিশ্বরোড এলাকার হাক্কানি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক রাসেল ও হেলপার নাছিরকে আটক করেছে পুলিশ। সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত এ পুলিশ কনেস্টেবলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী কার্যালয়ে এপিএ চুক্তি বৃহস্পতিবার

বিডি নিউজ ৬৪: সরকারের ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হবে বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এর আগে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) মো. মহউদ্দিন থানসহ প্রশাসনের …

বিস্তারিত পড়ুন

সামনের বেঞ্চে বসায় ছাত্রীকে প্রহার, শিক্ষক বহিষ্কার

বিডি নিউজ ৬৪: সেনবাগ উপজেলায় ইসরাত জাহান রিমু (১২) নামে এক ছাত্রীকে শ্রেণি কক্ষে সামনের বেঞ্চে বসায় পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রী পিটানো শিক্ষক বেলায়েত হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকের মাধ্যমে ওই শিক্ষককে বহিষ্কার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বহিষ্কৃত বেলায়েত হোসেন সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে …

বিস্তারিত পড়ুন

মনপুরায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত

বিডি নিউজ ৬৪: মনপুরা  উপজেলার ইউনিয়নের চৌমহনী বাজারসংলগ্ন ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় পাঁচ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী চর, ঢালচর, চরনিজাম, চরশামসুদ্দিন চরের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় এসব চরাঞ্চল প্লাবিত হচ্ছে। মানুষের বসতভিটা জোয়ারের পানিতে ডুবে গেছে। রান্না-বান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেঘনায় জোয়ারের পানি …

বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ১৮ বাংলাদেশি নারী-পুরুষ আটক

বিডি নিউজ ৬৪: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের সাদিপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে চার নারী, দুই শিশু রয়েছে। আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। …

বিস্তারিত পড়ুন

রাজধানীর দারুস সালামে শিশুর গলা কাটা লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: রাজধানীর দারুস সালাম থানাধীন ছোট দিয়াবাড়ী এলাকায় ঘরের খাটের নিচ থেকে খাদিজা জান্নাত (৪) নামের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দারুস সামাল থানার এসআই মহেশ চন্দ্র সিংহ জানান, বুধবার বিকাল ৫টা থেকে …

বিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হায়দার আলি (৩৫), লিমু শেখ (১৯) ও সঞ্জয় ঢালী (২৮)। এদের বাড়ি সদর উপজেলার কুয়াডাঙ্গা ও ঘোষেরচর গ্রামে। পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় মান্দারতলা এলাকায় …

বিস্তারিত পড়ুন

চার শতাধিক যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট

বিডি নিউজ ৬৪: চার শতাধিক যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সোয়া ৮টায় বিমান বাংলাদেশের একটি প্লেন মোট ৪০১ জন হজযাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে। এর আগে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর …

বিস্তারিত পড়ুন

যাত্রী বেশে ডাকাতি, মালামাল লুটসহ আহত ৪

বিডি নিউজ ৬৪: জেলার কালীগঞ্জে রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মালামাল লুটসহ বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের ওই বাসে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের এসি বাস ঢাকা থেকে ছেড়ে আসে। এ সময় …

বিস্তারিত পড়ুন

জোয়ারে মতলব ফেরিঘাট অচল

বিডি নিউজ ৬৪: জোয়ারের পানিতে ফেরিঘাটের দুই পাড় তলিয়ে যাওয়ায় চাঁদপুরের মতলব ফেরিঘাট অচল হয়ে পড়েছে। ফলে শতাধিক যানবাহন ফেরির দু’পাড়ে আটকা পড়ছে। দিনে দু’বেলার জোয়ারে কমপক্ষে ৬ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি। চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় জানায়, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীতে কয়েক দিন ধরেই পানি বাড়ছে। গত মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৫টায় …

বিস্তারিত পড়ুন