জাতীয়

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নারীসহ আহত ৬

বিডি নিউজ ৬৪: পঞ্চগড়ে জমির দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরি ও লাঠির আঘাতে ৬ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বোদা উপজেলার বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই এলাকার কৃষক শামসুদ্দীন (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), জামাতা আমজাত হোসেন (৪০), …

বিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানার খোঁজে মোহাম্মদপুরে তল্লাশি

বিডি নিউজ ৬৪: রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গি আস্তানার খোঁজে তল্লাশি অভিযান (ব্লক রেড) চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান। তিনি জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের কাটাশুর এলাকার বিভিন্ন বাসা, মেস ও মাদরাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে। বিস্তারিত আসছে….

বিস্তারিত পড়ুন

ইইউ ভাঙলেও সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

বিডি নিউজ ৬৪: যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত থাকা অবস্থায় বাংলাদেশ যেসব সুযোগ-সুবিধা পেতো, তা এখন পাবে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। তারা আরো বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষে প্রস্তাবিত পদ্মাসেতু থেকে কুয়াকাটা …

বিস্তারিত পড়ুন

বেক্সিমকো ফার্মা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হাইপারটেনশন ওষুধ কার্ভোডিলল রপ্তানি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গিতে বেক্সিমকো ফার্মার কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। রাষ্ট্রদূত সকালে কারখানা চত্বরে পৌঁছালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে আমেরিকান রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন বিভাগের উৎপাদন কার্যক্রম …

বিস্তারিত পড়ুন

হাসনাত-তাহমিদের দশদিনের রিমান্ড চায় পুলিশ

বিডি নিউজ ৬৪: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের দশদিন করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ …

বিস্তারিত পড়ুন

সাকাপুত্রকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

বিডি নিউজ ৬৪:  একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বংশাল থানার সামনে থেকে গাড়ি গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার আইনজীবী হুজ্জাতুল আল ফেসানী। তিনি বলেছেন, ‘হুম্মাম কাদের চৌধুরীরকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন।’ সালাউদ্দিন কাদের চৌধুরীরও আইনজীবী …

বিস্তারিত পড়ুন

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ মন্ত্রী

বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি সার্ভিসের অব্যাহত অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উভয় ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে কপোতী ফেরি যোগে দৌলতদিয়া ঘাটে পৌঁছান তিনি। এরপর দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে ঘাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, এই নৌ …

বিস্তারিত পড়ুন

জেলে বসেই ‘ভিশন-২০২১’ ভেবেছিলাম

বিডি নিউজ ৬৪: জেলখানায় বসেই ‘ভিশন-২০২১’ পরিকল্পনা নিয়ে ভেবেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এ পরিকল্পনার নিয়ে ভাবেন তিনি। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ সরকার গঠনের পর জেলখানর ওই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, …

বিস্তারিত পড়ুন

নর্থ সাউথের সাবেক নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে গাড়ি চালকসহ নিখোঁজ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জুনায়েদ হোসেন ওরফে আকিবের (২৫) সন্ধান পাওয়া গেছে। বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন চালুর পরপরই পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পেরেছে। এরআগে বুধবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পার্কিং থেকে প্রাইভেট কারটি (চট্ট মেট্রো-গ ১১-৭২৭৯) উদ্ধার করা হয়। মূলত তিনি …

বিস্তারিত পড়ুন

ছিনতাইকারীদের হামলায় পুলিশ কনস্টেবল আহত

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার নুরপুর মোড়ে ছিনতাইকারীদের হামলায় মুস্তাক আহম্মেদ (৫০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত মুস্তাক আহম্মেদ মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের কর্মরত রয়েছেন। তার কনস্টেবল নং ২১৬। আটককৃতরা হলেন- সদর উপজেলার নুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হবি (৩২) ও পিরোজপুর গ্রামের গোপালের ছেলে রফিক …

বিস্তারিত পড়ুন