হালিশহরে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

বিডি নিউজ ৬৪:  নগরীর হালিশহর নয়া বাজার এলাকায় ট্রাক চাপায় আর জে  অখন্ড (৩৭) নামে পুলিশের ট্রাফিকের এক কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার রাতে ১১টার দিকে  বিশ্বরোড এলাকার হাক্কানি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক রাসেল ও হেলপার নাছিরকে আটক করেছে পুলিশ।

সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত এ পুলিশ কনেস্টেবলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘গম ভর্তি একটি ট্রাক হালিশহর নয়া বাজার এলাকায় পৌঁছলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আর জে অখন্ড ট্রাক চালককে থামতে সংকেত দেয়। এসময় চালক সংকেত অমান্য করে চলে যেতে চাইলে ওই কনস্টেবল থামাতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়।’

এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি প্রণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *