জাতীয়

কেরানীগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- আমজাদ হোসেন (৪৬) ও মোঃ ফিরোজ (২৫)। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আগানগর …

বিস্তারিত পড়ুন

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিডি নিউজ ৬৪: বৈরী আবহাওয়ার জন্য দেশের অন্যতম নৌরুট মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ থাকার পর ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। এর ফলে উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়ে এই রুটে চলাচলকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চালের ২১ জেলার যাত্রীরা। মাদারীপুরের কাওড়াকান্দি …

বিস্তারিত পড়ুন

মঠবাড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় বছর বয়সী একটি শিশুকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত  দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষিত শিশুটির মা ও বাবা প্রতিবন্ধী হওয়ায় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের স্থানীয় চৌকিদার মহানন্দ বালা বাদী হয়ে গতকাল শনিবার দিবাগত রাতে ধর্ষক ও তার এক সহযোগী নারীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। এদিকে নিযাতিত শিশুটিকে হেফাজতে নিয়ে …

বিস্তারিত পড়ুন

জন কেরি কাল আসছেন

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে ৯ ঘণ্টার ব্যস্ততম সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল সকালে ঢাকা আসছেন। গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকারের ব্যাপারে অংশীদারিত্ব জোরদারসহ ‘সব দ্বিপক্ষীয় দিক’ নিয়ে তিনি আলোচনা করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা একটি বিশেষ বিমানে করে জেনেভা থেকে আসবেন। সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা। বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ …

বিস্তারিত পড়ুন

সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিডি নিউজ ৬৪: পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে রোকনউজ্জামান (৩৫) ও আব্দুল রশিদ (৩৫) নামের দুই ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুই ব্যবসায়ীর প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র‌্যাব-১২ সাঁথিয়া উপলোধীন ধোপাদহ গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে …

বিস্তারিত পড়ুন

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খেলতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- কামাল মিয়ার ছেলে এমরান মিয়া (৭), মেয়ে সাবিনা বেগম (৫) ও ভাগনে আমান উল্লাহ (৫)। আজ রবিবার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির …

বিস্তারিত পড়ুন

কবি শহীদ কাদরী আর নেই

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী মারা গেছেন। নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানীয় সময় আজ রবিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।কবিপত্নী নীরা কাদরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শহীদ কাদরী ১৯৪৭ …

বিস্তারিত পড়ুন

গুলশান-শোলাকিয়ায় হামলায় আরও আটজন শনাক্ত

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় বিভিন্ন পর্যায়ে জড়িত আরও আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কাউন্টার টেররিজম (সিটিটিসি) বিভাগের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, পরিকল্পনাকারী মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক, নিহত তামিম আহমেদ চৌধুরী ও মারজান …

বিস্তারিত পড়ুন

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শহীদুল্লাহ বরখাস্ত

বিডি নিউজ ৬৪: একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর কে এম শহীদুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার এ-সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ডাকযোগে নগর ভবনের পৌঁছায় বলে করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমি জানান। চলতি বছরের ৫ জানুয়ারি রাতে নগরীর আলেকান্দা এলাকার নিজ বাসভবন থেকে বরিশাল মহানগর বিএনপির সহসভাপতি ১২ নম্বর ওয়ার্ড …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে নিহত জঙ্গি তাওসিফও মোনাশের ছাত্র ছিল

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি তাওসিফও মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির ছাত্র ছিল। ছুটিতে মাঝে মাঝে সে দেশে আসতো। এ বছর এমনই এক ছুটিতে দেশে ফিরে ৩ ফেব্রুয়ারি নাস্তা করার কথা বলে সে ধানমণ্ডির বাসা থেকে বের হয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। তাদের বাড়ির কেয়ারটেকার, নিরাপত্তাকর্মী ও বাসার গৃহপরিচারিকার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা …

বিস্তারিত পড়ুন