সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিডি নিউজ ৬৪: পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে রোকনউজ্জামান (৩৫) ও আব্দুল রশিদ (৩৫) নামের দুই ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুই ব্যবসায়ীর প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র‌্যাব-১২ সাঁথিয়া উপলোধীন ধোপাদহ গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে রোকনউজ্জামান (৩৫) ও দত্তপাড়া গ্রামের মৃত বাহাদুর খা এর ছেলে আব্দুল রশিদ (৩৫) এর দুধ শীতলীকরণ কারখানায় অভিযান চালায়। এ সময় ভেজাল দুধ তেরি করা অবস্থায় তাদের আটক করা হয়। একই সঙ্গে কারখানা থেকে ২০০ কেজি ভেজাল দুধ, ৪০ কেজি সোয়াবিন তৈল, দুই কেজি কেমিক্যাল/ পাউডার উদ্ধার করা হয়। পরে গভীররাত ৩টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুই ব্যবসায়ীর প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বলেন, ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *