জাতীয়

নওগাঁয় ফেনসিডিল ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ ৬৪: নওগাঁর পোরশায় ২হাজার বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ- ১২-৬১৪৭) আইয়ুব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার সরাইগাছি-শিশা রোডের চকনামাজু নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব আলী বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া ব্যাংকপাড়ার আফসার আলীর ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিও মেজর আরাফাত জানান, গোপন …

বিস্তারিত পড়ুন

তিন জঙ্গিরই মাথায় গুলি লেগেছে : ময়নাতদন্তকারী চিকিৎসক

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিন জঙ্গিরই মাথায় গুলির আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেল মাহমুদ। রবিবার বেলা ১১টায় ওই তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু হয়। বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে তদন্ত দলের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তদন্তদলের অন্য …

বিস্তারিত পড়ুন

ভোলায় জঙ্গিবাদ বিরোধী সভা

বিডি নিউজ ৬৪: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের জন্য রবিবার সকালে ভোলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন। অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক …

বিস্তারিত পড়ুন

রাজশাহীর শহর রক্ষা বাঁধে ফাটল

বিডি নিউজ ৬৪: পদ্মার তীব্র স্রোতে রাজশাহী মহানগরীর বুলনপুরে শহর রক্ষা বাঁধে ফটল দেখা দিয়েছে। শনিবার সকালে ফাটল দেখা দেওযার পর বাঁধের ওই অংশে জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান। তিনি বলেন, “পদ্মার প্রবল স্রোতে টি বাঁধের উজানের অংশের নিচ থেকে কিছু ব্লক সরে গেছে। এতে সামান্য ফটল দেখা …

বিস্তারিত পড়ুন

ব্যবসায়ীদের সবরকমের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কাজ করছি : প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (২৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় রপ্তানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, “আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে …

বিস্তারিত পড়ুন

সার কারখানার দুর্ঘটনাস্থলে চীনের প্রতিনিধিদল

বিডি নিউজ ৬৪: দুর্ঘটনার পাঁচ দিন পর চট্টগ্রামের আনোয়ারায় রাঙাদিয়ায় ডিএপি সার কারখানা পরিদর্শনে এসেছে চীনের কমপ্ল্যান্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। আজ রবিবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে চট্টগ্রামে এসে আনোয়ারায় যান তারা। প্রতিনিধিদলে কমপ্ল্যান্ট প্রতিষ্ঠানের ১২ জন সদস্য রয়েছেন। কারখানা সূত্র জানায়, ডিএপি সার কারখানার ১ নম্বর ইউনিটটি নির্মাণ করেছে চীনের কমপ্ল্যান্ট প্রতিষ্ঠান। এই ইউনিটের অ্যামোনিয়া গ্যাসের ট্যাংকটি ফেটে গ্যাস ছড়িয়ে পড়েছিল। …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের সেই বাড়ির মালিকসহ ১০ জন গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জ শহরের যে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন, তার মালিককে ভাড়াটিয়ার তথ‌্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা করার প্রস্তুতি চলছে। তাকে তথ‌্য গোপনের অভিযোগে আমরা গ্রেপ্তার করেছি।” জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে শনিবার ভোরে …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে নিহত আরেকজনের পরিচয় মিলেছে

বিডি নিউজ ৬৪: জঙ্গিবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে নিহত একজনের ছবি দেখে তাকে নিজের ছেলে বলে দাবি করেছেন যশোর সদর উপজেলার কাজী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর বাড়ি সদর উপজেলার কিসমত নোয়াপাড়া গ্রামে। আজ রবিবার সকালে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছ থেকে ছবি দেখে হাবিবুল্লাহ তার ছেলেকে শনাক্ত করেন। হাবিবুল্লাহ সাংবাদিকদের বলেন, “ছবিতে যাকে দেখা যাচ্ছে, সে আমারই ছেলে। আমরা লাশ নিতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।” …

বিস্তারিত পড়ুন

মীর কাসেমের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি শেষ, ৩০ আগস্ট রায়

বিডি নিউজ ৬৪: একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। রায় ৩০ আগস্ট ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি ফের শুরু হয়। বেঞ্চের অন্য চার …

বিস্তারিত পড়ুন

সাকার রায় ফাঁসের মামলার রায় ফের পেছাল

বিডি নিউজ ৬৪: মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলার রায় ফের পিছিয়েছে। আসামিদের আদালতে হাজির করতে না পারায় রায় ঘোষণা করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল আন্দোলনকে কেন্দ্র করে আসামিরা হাজির হতে পারেননি বলে জানা গেছে। সাইবার ট্রাইব্যুনালের ভিপি নজরুল ইসলাম শামীম তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে ৪ আগস্ট মামলার যুক্তি উপস্থাপন শেষে রায় …

বিস্তারিত পড়ুন