বিডি নিউজ ৬৪: নওগাঁর পোরশায় ২হাজার বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ- ১২-৬১৪৭) আইয়ুব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার সরাইগাছি-শিশা রোডের চকনামাজু নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব আলী বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া ব্যাংকপাড়ার আফসার আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিও মেজর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাপাহার উপজেলা থেকে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে পোরশার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পোরশার চকনামাজু এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে প্রাইভেট কারসহ আটক করা হয়। এ সময় তার গাড়ি থেকে ২হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল