বিডি নিউজ ৬৪: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের জন্য রবিবার সকালে ভোলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনোয়ার হোসেন, পুলিশ সুপার সাইফুদ্দিন আহমেদ শাহীন। বক্তারা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনাতা তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল