বাংলাদেশি টাকায় বছরে বেতন ৫৭৫ কোটি টাকা। বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক নিয়ে তার বার্ষিক বেতন দাঁড়ায় ৯৭৭ কোটি। মাসে প্রায় সাড়ে ৮১ কোটি টাকা। তবু ছেড়ে দিলেন চাকরি। বলছিলাম নিকেশ অরোরার কথা। সফ্ট ব্যাংকের প্রেসিডেন্ট এবং সিওও হিসেবে তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী করপোরেট কর্মকর্তাদের মধ্যে অন্যতম। ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার ছেলে নিকেশ। তার জন্মও ভারতে। আইটি‚ বিএইচইউ’র মতো প্রতিষ্ঠান থেকে …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
এক বছরেই বাংলাদেশকে ঘিরে ফেলবে ভারত
ভারত ও বাংলাদেশের অনেক সীমান্তই কাঁটাতারে ঘেরা। বাকি সীমান্তও ২০১৭ সালের মধ্যেই বেড়া দিয়ে ঘিরে ফেলতে চায় ভারত। অবশ্য আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা আগেই দিয়েছিল প্রতিবেশী দেশটি। ভারতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমানা পরিবেষ্টনের কাজ ২০১৭ সালেই শেষ করার টার্গেট নেয়া হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের …
বিস্তারিত পড়ুনলিফটযুক্ত অত্যাধুনিক লঞ্চ ‘সুন্দরবন-১০’ উদ্বোধন হচ্ছে আজ
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক লিফটযুক্ত সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন আজ উদ্বোধন হচ্ছে। ঢাকা-বরিশাল নৌ রুটে চারতলা বিশিষ্ট লঞ্চটি চলাচল করবে। ঈদে স্পেশাল লঞ্চ হিসেবে চালু করার মধ্য দিয়ে এটির নিয়মিত চলাচল শুরু হবে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের বিশেষ সুবিধা দিতেই এই লঞ্চটি তৈরি করা হয়েছে। ১৪শ’ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন লঞ্চটি আজ শনিবার (২৫জুন) দুপুর দেড়টায় সদরঘাটে …
বিস্তারিত পড়ুনভোটকেন্দ্রে দায়িত্বরত আনসারদের টাকা আত্মসাত
রাজশাহীর পবা উপজেলা নির্বাচনে দায়িত্ব জালিয়াতি করে আনসার-ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩ লাখ টাকা আত্মসাত করেছেন। প্রতি ভোট কেন্দ্রে ১৭ জন করে দায়িত্ব পালনকারী প্রত্যেকের কাছে থেকে ৩০০ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ আছে এই টাকার হিস্যা পেয়েছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক, টিআর শেলিনা বেগম, উজ্জল কুমার সরকার, মনিটরিং কর্মকর্তা জহুরুল ইসলাম ও রফিকুল ইসলাম। এছাড়াও এই …
বিস্তারিত পড়ুনআজ ‘সোনার বাংলা এক্সপ্রেস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আসন্ন ঈদের চাপ সামাল দিতে শনিবার (২৫জুন) ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন লাল সবুজ ট্রেন ‘সোনার বাংলা’ এক্সপ্রেস উদ্বোধন হচ্ছে। ১৬ বগির এই ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে ফিরে আসবে কমলাপুরে। শনিবার (২৫ জুন) কমলাপুর রেলস্টেশনে সকাল ১১টায় সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে আগামীকাল রোববার (২৬জুন) …
বিস্তারিত পড়ুনযুক্তরাজ্যকে ‘তালাক’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের ‘বিচ্ছেদ’ নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসতে যাচ্ছেন সংস্থাটির নেতারা। বৃহস্পতিবারের গণভোটে ৫২ শতাংশ ব্রিটিশ ভোটার ইইউ ছেড়ে যাবার পক্ষে ভোট দেয়। আর ৪৮ শতাংশ সংস্থাটিতে থাকার পক্ষে ভোট দিয়েছে। ভোটের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিাটশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গণভোটে ইইউ’র পক্ষের গোষ্ঠী হেরে যাওয়ার পর যুক্তরাজ্যকে সংস্থাটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো নিয়ে আলোচনার জন্য …
বিস্তারিত পড়ুনশুরু হলো প্রকাশনা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে শুরু হলো দুইদিনব্যাপী ‘মুক্ত বিশ্বে প্রকাশনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। শুক্রবার (২৪জুন) বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনারের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান …
বিস্তারিত পড়ুনসাভারে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
আশুলিয়ার জিরানীর টেঙ্গুরী এলাকায় নয় বছরের মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাত ১১টার দিকে অভিযুক্ত খন্দকার শামীম হোসেনকে আটক করে পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পারগোয়ানা গ্রামের মৃত খন্দকার আমিনুর ইসলামের ছেলে এবং টেঙ্গুরী এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করে। আশুলিয়া থানার এসআই রুহুল আমিন জানান, টেঙ্গুরী এলাকায় নয় বছরের …
বিস্তারিত পড়ুনব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী বরিস জনসন!
ব্রিটেনের সঙ্গে গোটা দুনিয়ার এখন একটাই প্রশ্ন, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে? লন্ডনের প্রাক্তন মেয়র বরিস জনসনই। জুয়ার বাজিতেও এগিয়ে তিনি। এক বছর আগে কনজারভেটিভ দলকে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছিল তাঁর বাক্পটুতা। প্রধানমন্ত্রী হয়েছিলেন ডেভিড ক্যামেরন। এবার ব্রেক্সিট-এর পেছনেও রয়েছে তাঁরই প্রচার। গত ফেব্রুয়ারিতে আচমকা দলের বিরুদ্ধে গিয়ে ব্রেক্সিট-এর পক্ষে প্রচার শুরু করেন। জনসভায় এককালে ঘনিষ্ঠ বন্ধু ক্যামেরনের বিরুদ্ধেই একের পর এক …
বিস্তারিত পড়ুনবিচ্ছেদ বেছে নিল ব্রিটেন
যুক্তরাজ্যের ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চার দশকের বন্ধন ছিন্ন করার পক্ষেই রায় দিয়েছে দেশটির অর্ধেকের বেশি মানুষ। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ আর ইইউয়ে থাকার পক্ষে ৪৮ শতাংশ। গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ভোটের ফল প্রকাশের পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন আগামী অক্টোবরে। ‘ব্রেক্সিট’ নামে অভিহিত এ গণভোটের ফল প্রকাশের …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল