সিনিয়র করেসপন্ডেন্ট

একদিনেই গুম-খুন বন্ধ করা সম্ভব

জঙ্গির জনকরা প্রধানমন্ত্রীর ডাম-বাম আলোকিত করে থাকায় তিনি (প্রধানমন্ত্রী) চাইলে একদিনেই গুম-খুন বন্ধ করা সম্ভব বলে মনে করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। রমজানের ১৮তম দিন শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তা মোড় সংলগ্ন ভাওয়াল পার্ক কমিউনিটি সেন্টারে জেলা জাগপা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটে কে থাকবে আর কে থাকবে …

বিস্তারিত পড়ুন

নৌবাহিনীতে প্রশিক্ষণের অংশ হিসেবে বাধ্যতামূলক ধর্ষণ!

যুদ্ধ তো পুরুষদেরই কাজ। তাই সৈনিক হতে হলে ভেতরের পুরুষটাকে আরো উগ্রভাবে বের করে আনতে হবে। আর এই উদ্দেশ্যেই অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে বর্বর একটি রীতি প্রচলিত আছে। ভয়াবহ যৌন অত্যাচার চলে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর প্রশিক্ষণ শিবিরে। বাহিনীর সাবেক কয়েকজন সদস্য সেই বীভৎস গল্প ফাঁস করে দিয়েছেন। তাদের ভাষ্যমতে, নৌবাহিনীতে নতুন যারা যোগ দেয়, তাদের ওপর সিনিয়ররা যৌন অত্যাচার চালায়। এভাবে তাদের মধ্যকার …

বিস্তারিত পড়ুন

ব্রিটিশদের ইউরোপ ভ্রমণে খরচ কি বাড়বে?

ইউরোপের সাথে ব্রিটেনের যোগাযোগ পোক্ত হয়েছিল ১৯৭৫ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার মধ্য দিয়ে। দীর্ঘ ৪১ বছর পর সম্পর্ক ছিন্ন হওয়ার সময় হলেও ব্রিটেনবাসীর সাথে ইউরোপের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে এই সম্পর্ক প্রকট হয় যখন যখন ব্রিটিশরা অবসরে ইউরোপ ভ্রমণে বের হয়। গ্রীষ্মকালেই মূলত ইউরোপ ভ্রমণে বের হন ব্রিটেনবাসী। কিন্তু বৃহস্পতিবারের গণভোটে ৫২ শতাংশ ভোট পেয়ে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ভোটের …

বিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরেই মিনি আইপিএলে খেলবেন সাকিব-মুস্তাফিজ

সেপ্টেম্বরে সাধারণত চ্যাম্পিয়নস লিগের আসর বসত। বিভিন্ন দেশের ক্রিকেট ক্লাবকে নিয়ে এমন আয়োজন ছিল আইসিসির। অর্থনৈতিকভাবে খুব একটা সাফল্য না পাওয়ায় দুই বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ রয়েছে। এই সুযোগে বসে নেই বিসিসিআই। মাস খানেক আগে মিনি আইপিএল আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলের পরিচালনা বোর্ডের সভায় মিনি আইপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। …

বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তির প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি কর্তৃক প্রকাশিত এ তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন ভর্তিচ্ছু সুযোগ পেয়েছে। কলেজে ভর্তির নির্দিষ্ট ওয়েবসাইটে (www.xiclassadmison.gov.bd) শুক্রবার এ তালিকা প্রকাশ করা হয়। আবেদনকারীরা অনলাইনে রোল, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তাদের ফল জানতে পারবে। প্রথম অপেক্ষমান তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুরা ২৫ …

বিস্তারিত পড়ুন

ঈদে ব্যাগ প্যাকার্সে ‘ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট’!

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ‘ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট’ অফারের ঘোষণা করেছে ব্যাগ নির্মাতা ও ব্যাগ আমদানিকারক প্রতিষ্ঠান ব্যাগ প্যাকার্স(bagpackersbd.com)। এর আওতায় প্রতিষ্ঠানটি থেকে যে কোন ধরণের ব্যাগ কিনলে ক্রেতারা একটি ক্রাচ কার্ড পাবেন। এটি ঘষলেই মিলবে নগদ টাকা। ভিন্নধর্মী এই ডিসকাউন্ট অফার সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু। তিনি বলেন, ‘ক্রেতাদের ভিন্ন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই …

বিস্তারিত পড়ুন

ডার্লিংকে ঈদ বোনাস দিতে হবে না?

ঈদে সবাই বোনাস পায়, তাইলে আমরারে বোনাস দিবা না কেনো? শুধু বউকে বোনাস দিলেই হবে? আমরাও না ডার্লিং হই! ডার্লিংকে ঈদ বোনাস দিতে হবে না? রাজধানীর খামারবাড়ী এলাকায় ফুলবানু, লালবানুদের ‘দৌরাত্ম্য’ অতিষ্ট পথচারী। সাধারণ মানুষদের এভাবে অত্যাচার করা কেন? এই প্রশ্নের উত্তরেই উপরের কথাটি এক নিঃশ্বাসে বললো একজন। আর ক’দিন পরই মোসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বেতন-বোনাসের টাকায় চলছে …

বিস্তারিত পড়ুন

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে বরগুনার পাথরঘাটা উপজেলার পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলার হাড়িটানা ও লাকুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- উপজেলার হাড়িটানা গ্রামের কম্পিউটার ব্যবসায়ী মো. সোহাগ মিয়ার মেয়ে সাদিয়া (৩) ও কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের হাসান (৫)। স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে …

বিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার অলিম্পিক দলে নেই মেসি

আজ লিওনেল মেসির জন্মদিন। এই দিনের উপহারটা ভালো হলো না তার। গতকাল বৃহস্পতিবার রিও অলিম্পিকের জন্য আর্জেন্টিনা দলের ৯ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। সেই দলে নেই মেসি। শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালের পর ২২ সদস্যের পুরো দল ঘোষণা করার কথা রয়েছে। ৯ জন খেলোয়াড়ের মধ্যে শুধু তিনজনই ইউরোপিয়ান লিগে খেলেন, এম্পোলি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার অ্যাঙ্গেল কোরেয়া ও রিয়াল …

বিস্তারিত পড়ুন

ব্রেক্সিটের পর স্বাধীনতার দাবি স্কটল্যান্ডের

গণভোটের রায়ে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ফলে অস্থিতিশীল হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতি। ইউরোপের উপরও এর ব্যাপক প্রভাব রয়েছে। ভোটের ফলাফল প্রকাশের সাথে সাথেই যুক্তরাজ্যের ভেতরেই শুরু হয়েছে বিভক্তি। যুক্তরাজ্য বিভক্ত রাজ্যে পরিণত হওয়ার আশংকা উঁকি দিচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের ফলাফলে ৫২ শতাংশ ত্যাগের পক্ষে ভোট দিয়েছে, থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ। বর্তমানে ব্রিটেনের সামনে রয়েছে টিকে থাকার লড়াই। কারণ স্কটল্যান্ড ৬২ শতাংশ ভোট দিয়েছে ইইউ’তে থাকার। আয়ারল্যান্ডেও …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes