পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে বরগুনার পাথরঘাটা উপজেলার পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলার হাড়িটানা ও লাকুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- উপজেলার হাড়িটানা গ্রামের কম্পিউটার ব্যবসায়ী মো. সোহাগ মিয়ার মেয়ে সাদিয়া (৩) ও কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের হাসান (৫)।

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সোহাগ মিয়ার মেয়ে সাদিয়া (৩)। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, লাকুরতলা গ্রামের শিশু হাসান (৫) খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *