পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ‘ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট’ অফারের ঘোষণা করেছে ব্যাগ নির্মাতা ও ব্যাগ আমদানিকারক প্রতিষ্ঠান ব্যাগ প্যাকার্স(bagpackersbd.com)। এর আওতায় প্রতিষ্ঠানটি থেকে যে কোন ধরণের ব্যাগ কিনলে ক্রেতারা একটি ক্রাচ কার্ড পাবেন। এটি ঘষলেই মিলবে নগদ টাকা।
ভিন্নধর্মী এই ডিসকাউন্ট অফার সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু।
তিনি বলেন, ‘ক্রেতাদের ভিন্ন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট’ অফারের আয়োজন। লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগের উপর এই অফার গ্রহণ করতে পারবেন ক্রেতারা।’
তিনি আরো জানান, প্রথম রমজান (৭ জুন) থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২০ রমজান (২৬ জুন)পর্যন্ত। অফারটি পেতে ক্রেতাদের অবশ্যই ২০ রোজার মধ্যে কেনাকাটা করতে হবে।
এদিকে শুধু অনলাইনে নয়, অফলাইনেও চলছে এ আয়োজন। ঈদ উপলক্ষে নতুন নতুন ব্যাগের সম্ভারে সাজানো হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা।
এছাড়াও ব্যাগ প্যাকার্সের ব্যাগগুলো রাজধানীর সব ব্যাগ বিক্রির বিপণন কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা আমির কমপ্লেক্স, গুলশান ডি সি সি মার্কেট, বাইতুল মোকাররম, মিরপুরের শাহ আলী মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মুক্তি প্লাজা, চক বাজার, আজিজ সুপার মার্কেট, শাহবাগ ও নিউ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট এসব ব্যাগ ও ট্রলি পাওয়া যাবে।
এছাড়াও অনলাইনেও কিনতে পারবেন ব্যাগ প্যাকার্সের ব্যাগ।
ব্যাগ কেনার জন্য ভিজিট করুন http://www.bagpackersbd.com/
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল