সিনিয়র করেসপন্ডেন্ট

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাতে সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটে এ ঘটনা ঘটে। সাইদুল উপজেলার ভাটিয়ারী উত্তর বাজারস্থ বড় বাড়ির মাহাবুবুল আলমের ছেলে। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ আহমদ পাঠান জানান, ফৌজাদারহাট আব্দুল্লাহঘাটা এলাকায় একটি কার্ভাড ভ্যান যাত্রীবাহি পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা ঘটনাস্থলে প্রাণ হারায় সাইদুল …

বিস্তারিত পড়ুন

সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত : ইউনিসেফ

বিডি নিউজ ৬৪: সিরিয়ার পূর্বাঞ্চলের একটি ব্যস্ততম শহরে বিমান হামলায় ২৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা বা ইউনিসেফ। সিরিয়াতে অবস্থানরত পরিদর্শনকারীদের বরাত দিয়ে ইউনিসেফ জানিয়েছে, সিরিয়ার দিয়ের আল-জোর প্রদেশের আল-কুরিয়া শহরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করেছে। ঐ অঞ্চলটি এখনো আইএস নিয়ন্ত্রিত। সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, আল-কুরিয়াতে সিরীয় কিংবা রুশ বাহিনী শনিবার এই বিমান হামলা চালিয়েছে। এতে কয়েক …

বিস্তারিত পড়ুন

ঈদেও চালু থাকবে এটিএম বুথ

বিডি নিউজ ৬৪: ঈদকে সামনে রেখে ৯ দিনের লম্বা ছুটি থাকছে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। সরকারি সব প্রতিষ্ঠানের মতই দেশের সবগুলো ব্যাংকই ঈদ উপলক্ষে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের সঙ্গে নগদ টাকার লেনদেনের একটাই মাত্র রাস্তা, সেটি এটিএম বুথ। আর তাই ঈদকে ঘিরে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ব্যাংকের এটিএম বুথ সার্বক্ষণিক চালু রেখে নগদ টাকার সরবরাহের নির্দেশ দিয়েছে …

বিস্তারিত পড়ুন

দেড় সেকেন্ডে ১০০ কিমি গতি তুলে বৈদ্যুতিক গাড়ির বিশ্ব রেকর্ড

বিডি নিউজ ৬৪: ইঞ্জিনের গাড়ি দ্রুত গতি তুলতে পারে। দামি দামি স্পোর্টস গাড়ি শূন্য থেকে ১০০ কিমি গতি তুলতে পারে ৩ কিংবা ৪ সেকেন্ডে। যে গাড়ির এক্সেলারেশান যত বেশি সেটা তত দামি। অনেকেই মনে করেন, ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি ইঞ্জিন চালিত গাড়ির মত দ্রুত গতি তুলতে পারেনা। তাদের জন্য চমক রয়েছে। সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ারিংয়ের ৩০ জন ছাত্রের একটি দল এমন একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছেন যেটা দ্রুত গতি তোলায় বিশ্ব রেকর্ড গড়েছে। ব্যাটারি …

বিস্তারিত পড়ুন

মাদক প্রতিরোধে প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে

বিডি নিউজ ৬৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজনে ঢাকাসহ সকল বিভাগীয় শহর এবং সিটি করপোরেশনগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শক্তিশালী স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে।’ সোমবার (২৭ ‍জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। …

বিস্তারিত পড়ুন

৬ জুলাই প্রেক্ষাগৃহে আসছে মহাবীর ‘সুলতান’

বিডি নিউজ ৬৪: গত বছর ঈদুল ফিতরে ‘বজরঙ্গি ভাইজান’-এ দুর্দান্ত অভিনয় করে কাঁদিয়েছিলেন দর্শকদের। ফের আসছে ঈদুল ফিতরেও দুর্দান্ত গল্প নিয়ে লাখো ভারতীয় সিনেমার দর্শকের সামনে আসছেন সুপারস্টার সালমান খান। এরইমধ্যে ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখও ঘোষণা করেছে ছবির নির্মাতা আলি আব্বাস জাফর। গত কয়েক মাস ধরেই প্রচারণা চলছে সালমান-আনুশকা অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমা ‘সুলতান’। পোস্টার, টিজার, ট্রেলার আর নিয়মিত বিরতিতে ছবি অডিও ট্র‌্যাক  ও …

বিস্তারিত পড়ুন

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল দাবি

বিডি নিউজ ৬৪: সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পরে তারা জেলার জিএম বরাবরে স্মারকলিপি দেন। সোমবার (২৭জুন) বেলা ১০টা থেকে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চত্ত্বরে এই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন- মো. মাসুদ রানা, মো. জাকির হোসন ও শামিম আল মাসুদ। পরে পল্লী …

বিস্তারিত পড়ুন

২০২১’র মধ্যে সবার হাতে ফোন

বিডি নিউজ ৬৪: জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা-২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত নীতিমালাটি ১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালায় প্রতিস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালার প্রেক্ষাপট বর্ণনা করে শফিউল আলম বলেন, …

বিস্তারিত পড়ুন

বিয়ে করেন নি, কৃত্রিম উপায়ে বাবা হলেন তুষার কাপুর

বিডি নিউজ ৬৪: আজ নয়। বাবা তিনি হয়েছেন গত সপ্তাহে। ছেলের নাম লক্ষ্য। ইনভিট্রো ফার্টিলাইজ়েশন ও সারোগেসির মাধ্যমে জন্মেছে তুষার কাপুরের ছেলে। জন্মের পর থেকে কোনও সমস্যাই হয়নি। ভালো আছে লক্ষ্য। তুষার জানিয়েছেন, “বাবা হয়ে আমি থ্রিলড।” লক্ষ্য তাঁর জীবনে সবচেয়ে বড় আনন্দ বলে জানিয়েছেন তুষার। শোভা কাপুর ও জিতেন্দ্র জানিয়েছেন, তুষারের সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করেন। লক্ষ্য তাঁদের জীবনে আশীর্বাদ। …

বিস্তারিত পড়ুন

গোয়ালন্দে গাড়িচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে আজ সোমবার চোরাই ট্রাকসহ সেলিম, মামুন এবং রানা নামের তিন যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটককৃতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী, শেরপুরের শ্রীবর্দী এবং যশোরের অভয়নগর থানা এলাকায়। গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে পণ্যবাহী খালি ট্রাকটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রফিক পুলিশের এটিএসআই মো. আমীর হোসেন জানান, গতকাল …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes