সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত : ইউনিসেফ

বিডি নিউজ ৬৪: সিরিয়ার পূর্বাঞ্চলের একটি ব্যস্ততম শহরে বিমান হামলায় ২৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা বা ইউনিসেফ।

সিরিয়াতে অবস্থানরত পরিদর্শনকারীদের বরাত দিয়ে ইউনিসেফ জানিয়েছে, সিরিয়ার দিয়ের আল-জোর প্রদেশের আল-কুরিয়া শহরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করেছে। ঐ অঞ্চলটি এখনো আইএস নিয়ন্ত্রিত।

সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, আল-কুরিয়াতে সিরীয় কিংবা রুশ বাহিনী শনিবার এই বিমান হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন মানুষ মারা গেছে।

উল্লেখ্য, সিরিয়ার দিয়ের আল-জোর প্রদেশের সাথে আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কা ও ইরাকের সংযোগ রয়েছে। সিরীয় সরকার বাহিনী ও মিত্র রুশ বাহিনী সাধারণ তাদের উপর হামলা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *