গোয়ালন্দে গাড়িচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে আজ সোমবার চোরাই ট্রাকসহ সেলিম, মামুন এবং রানা নামের তিন যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ।
আটককৃতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী, শেরপুরের শ্রীবর্দী এবং যশোরের অভয়নগর থানা এলাকায়। গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে পণ্যবাহী খালি ট্রাকটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রফিক পুলিশের এটিএসআই মো. আমীর হোসেন জানান, গতকাল রবিবার গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকার মাহাবুব ফিলিং স্টেশন থেকে পণ্যবাহী একটি খালি ট্রাক (নম্বর : ঢাকা মেট্রো-ট-১৮-৪৮৪৩) চুরি হয়। পরে গোপন খবর পেয়ে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশের একটি দল ট্রাকটি উদ্ধার করে। এ সময় সংশ্লিষ্ট চোরদলের তিনজন সেলিম, মামুন এবং রানাকে আটক করা হয়। পরে তাদেরকে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করে ট্রাফিক পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, “গ্রেপ্তারকৃত ওই তিন যুবক আন্তঃজেলা গাড়িচোর চক্রের সক্রিয় সদস্য। গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ওই ট্রাকটি চুরি করে নিয়ে তারা যশোরের উদ্দেশে পালিয়ে যাচ্ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *