বিয়ে করেন নি, কৃত্রিম উপায়ে বাবা হলেন তুষার কাপুর

বিডি নিউজ ৬৪: আজ নয়। বাবা তিনি হয়েছেন গত সপ্তাহে। ছেলের নাম লক্ষ্য। ইনভিট্রো ফার্টিলাইজ়েশন ও সারোগেসির মাধ্যমে জন্মেছে তুষার কাপুরের ছেলে। জন্মের পর থেকে কোনও সমস্যাই হয়নি। ভালো আছে লক্ষ্য।

তুষার জানিয়েছেন, “বাবা হয়ে আমি থ্রিলড।” লক্ষ্য তাঁর জীবনে সবচেয়ে বড় আনন্দ বলে জানিয়েছেন তুষার।

শোভা কাপুর ও জিতেন্দ্র জানিয়েছেন, তুষারের সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করেন। লক্ষ্য তাঁদের জীবনে আশীর্বাদ। “ছেলে হিসেবে তুষার যে ভালো, তা সে প্রমাণ করে দিয়েছে। লক্ষ্যর বাবা হিসেবেও তুষার অসাধারণ হবে।” জানিয়েছেন জিতেন্দ্র ও শোভা কাপুর।

যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসক ফিরুজা পারেখ জানিয়েছেন, বাবা হিসেবে তুষারের মনোযোগ তাঁকে অভিভূত করেছে। ছেলের স্বাস্থ্য নিয়ে তুষার বরাবর চিন্তিত ছিলেন।

তিনি আরও জানিয়েছেন, ইদানিং অনেক পুরুষ ও নারী বাবা ও মা হওয়ার স্বাদ পেতে চায়। তুষার এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত অনেককে সাহস যোগাবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *