সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটে এ ঘটনা ঘটে। সাইদুল উপজেলার ভাটিয়ারী উত্তর বাজারস্থ বড় বাড়ির মাহাবুবুল আলমের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ আহমদ পাঠান জানান, ফৌজাদারহাট আব্দুল্লাহঘাটা এলাকায় একটি কার্ভাড ভ্যান যাত্রীবাহি পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা ঘটনাস্থলে প্রাণ হারায় সাইদুল ইসলাম (২৫)। আহত হন আরও ৫ যাত্রী নিহত  আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে তিনি উল্লেখ করেন। গাড়ীটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *