বিডি নিউজ ৬৪: নীলফামারীতে সার উত্তোলন বন্ধ করেছেন জেলার ৭৪ জন রাসায়নিক সার ডিলার। পার্বতীপুর বাফার গুদাম থেকে ছেড়া, ফাটা বস্তা এবং জমাটবাঁধা নিম্নমানের সার সরবরাহের অভিযোগে আজ বুধবার দুপুর থেকে সার উত্তোলন বন্ধ করেন তাঁরা। সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ রাখার ঘোষণা দেন ডিলাররা। সার ডিলারদের সংগঠন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন, …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
অবশেষে ছিনিয়ে নেওয়া পেট্রল ফেরত দিলেন ওসি
বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামের রৌমারীতে বাকিতে পেট্রল বিক্রি না করার অপরাধে দোকানে ঢুকে বোতলে ভরা প্রায় ৫০ লিটার পেট্রল ছিনিয়ে নেওয়ার সাত ঘণ্টা পর তা ফেরত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে থানার এসআই আতিকুর রহমান জোরপূর্বক ওই পেট্রল থানায় নিয়ে যান। একই দিন রাত ৯টার দিকে থানার ওসি দোকানদারকে ডেকে ওইসব পেট্রল ফেরত দেন। তবে একজন এসআই দোকানে …
বিস্তারিত পড়ুনবঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম লাইফ সাপোর্টে
বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে (১৮ নম্বর বেড) লাইফ সাপোর্টে রয়েছেন। এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চিকিৎসক ও নার্সগণ সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। মাহিতুল ইসলামের চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড নিয়মিত তার চিকিৎসাসেবা কার্যক্রম তত্ত্বাবধান করছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনশ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের
বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সেএমএম) এর বিচারকের নেতৃত্বে ঘটনা তদন্ত করে আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেন আদালত। ৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ধর্ম অবমাননার অভিযোগ তুলে …
বিস্তারিত পড়ুনপ্রধানমন্ত্রীকে নিয়ে গান
বিডি নিউজ ৬৪: দুস্থ, অসুস্থ শিল্পীদের জন্য এক নির্ভরতার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবসময় শিল্পী-সংস্কৃতিকর্মীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। তাই কৃতজ্ঞতাস্বরুপ মঞ্চ, যাত্রা, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোট প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গান তৈরি করেছেন। গানটির গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী শিল্পী ঐক্যজোটের সদস্য সুমী শবনাম। পরিচালনা করেছেন জি এম সৈকত। দ্রুত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীকে গানটি উপহার …
বিস্তারিত পড়ুনযৌথ প্রযোজনার ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন পিয়া
বিডি নিউজ ৬৪: অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন। যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’ তে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন পিয়া। পর্দায় তার উপস্থিতি স্বল্প সময়ের জন্য হলেও তা নাকি বেশ গুরুত্বপূর্ণ বলে সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন। ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার নায়ক ওম ও নায়িকা …
বিস্তারিত পড়ুনজঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় মানববন্ধন
বিডি নিউজ ৬৪: ভোলায় জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আজ বুধবার মানববন্ধন করেছে সদর উপজেলার দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন নবিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, মো. কামরুজ্জামান, কানিজ ফাতেমা, মধু গোপাল প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি …
বিস্তারিত পড়ুনকুয়াকাটা সৈকতে অর্ধগলিত লাশ
বিডি নিউজ ৬৪: পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার মাঝিবাড়িসংলগ্ন সৈকত থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সমুদ্রের জোয়ারের সঙ্গে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধারের জন্য কুয়াকাটায় পৌঁছেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, লাশটি উত্তাল বঙ্গোপসাগরের নিমজ্জিত ট্রলারের কোনো জেলের। গত ৬ আগস্ট সন্ধ্যায় কুয়াকাটা সৈকতে ভোলা জেলার আরো …
বিস্তারিত পড়ুন১ নভেম্বরের মধ্যে একুশে পদকের জন্য নাম প্রস্তাব
বিডি নিউজ ৬৪: ২০১৭ সালের একুশে পদকের জন্য আগামী ১ নভেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলেছে সরকার। এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্তদেরকে আগামী ১ নভেম্বরের মধ্যে পদকের জন্য নাম বা মনোনয়ন সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক …
বিস্তারিত পড়ুনশফিক রেহমানের মুক্তি চায় সাংবাদিকদের আন্তর্জাতিক জোট
বিডি নিউজ ৬৪: সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক জোট বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানকে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। রেপ্রিভ নামক এই জোটটি বাংলাদেশের আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের কাছে এ নিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা সংক্রান্ত মামলায় শফিক রেহমান এখন কারাগারে অন্তরীণ রয়েছেন। …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল