বিডি নিউজ ৬৪: ভোলায় জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আজ বুধবার মানববন্ধন করেছে সদর উপজেলার দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন নবিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, মো. কামরুজ্জামান, কানিজ ফাতেমা, মধু গোপাল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল