বিডি নিউজ ৬৪: দুস্থ, অসুস্থ শিল্পীদের জন্য এক নির্ভরতার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবসময় শিল্পী-সংস্কৃতিকর্মীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। তাই কৃতজ্ঞতাস্বরুপ মঞ্চ, যাত্রা, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোট প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গান তৈরি করেছেন।
গানটির গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী শিল্পী ঐক্যজোটের সদস্য সুমী শবনাম। পরিচালনা করেছেন জি এম সৈকত। দ্রুত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীকে গানটি উপহার দেওয়া হবে বলে জানা গেছে।
শিল্পী ঐক্যজোটের আহ্বায়ক নির্মাতা জি এম সৈকত গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী সব সময় শিল্পীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অসহায়, দুস্থ, অসুস্থ শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এ জন্য শিল্পী ঐক্যজোট এবং সব শিল্পীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ হিসেবে গানটি নির্মাণ করা হয়েছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল