বিডি নিউজ ৬৪: পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার মাঝিবাড়িসংলগ্ন সৈকত থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সমুদ্রের জোয়ারের সঙ্গে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধারের জন্য কুয়াকাটায় পৌঁছেছে বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, লাশটি উত্তাল বঙ্গোপসাগরের নিমজ্জিত ট্রলারের কোনো জেলের। গত ৬ আগস্ট সন্ধ্যায় কুয়াকাটা সৈকতে ভোলা জেলার আরো দুই জেলের অর্ধগলিত লাশ ভেসে আসে। মহিপুর থানা সূত্র জানিয়েছে, লাশটি পানি থেকে উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে লাশটি দাফন করা হবে না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল