বিডি নিউজ ৬৪: এবার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিনের কেক না কাটায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, উনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আজ সোমবার সকালে ফুলছড়ি শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য জগজ্জয়ীতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার। গজারিয়া ইউপি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলে এ …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
ঝিনাইদহে গরুবোঝাই ট্রাকে ডাকাতি
বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থানে গরুবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল গরু ব্যবসায়ী ও ট্রাকের চালকসহ পাঁচজনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অচেতন অবস্থায় ফেলে যায়। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে একদল গরু …
বিস্তারিত পড়ুনফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে
বিডি নিউজ ৬৪: ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ সোমবার সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোকযাত্রা বের হয়। শোকাযাত্রাটি শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মে. জামিল হাসান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন …
বিস্তারিত পড়ুনহিজড়ার চরিত্রে আজাদ আবুল কালাম
বিডি নিউজ ৬৪: বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’। একটি বিহারি পরিবারকে কেন্দ্র করে এই ধারাবাহিকটিতে এবার যুক্ত হতে যাচ্ছে একটি নতুন চরিত্র। নতুন চরিত্র নিমাই আসলে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। ধারাবাহিকটিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী প্রভার সহযোগী হিসেবে দেখা যাবে তাঁকে। এই বিশেষ চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন নন্দিত অভিনেতা-নির্দেশক আজাদ আবুল কালাম। হিজড়া …
বিস্তারিত পড়ুনচাঁদপুরে শোক দিবসে র্যালি
বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালি বের করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় র্যালিটি বের হয়ে শহরের নতুন বাজার মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির …
বিস্তারিত পড়ুনমৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
বিডি নিউজ ৬৪: জাতীয় শোক দিবসে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহ জালাল, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমা, পৌর …
বিস্তারিত পড়ুনশাবিপ্রবিতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও শোকদিবস পালন
বিডি নিউজ ৬৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন ফোরাম, শাবিপ্রবি প্রেসক্লাবসহ বিভিন্ন …
বিস্তারিত পড়ুনবেগমগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত
বিডি নিউজ ৬৪: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ৩টায় চৌমুহনী বাজারের ডিবি রোডের পূর্ব পাশে দোকানগুলোতে এ ঘটনা ঘটে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানয়ীরা জানান, ডিবি রোডের …
বিস্তারিত পড়ুনবেনাপোলে বিজিবিকে মিষ্টিমুখ করালো বিএসএফ
বিডি নিউজ ৬৪: ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মধ্যে উপহার বিতরণ ও মিষ্টিমুখ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল ৯টায় ৬৪ ব্যাটালিয়ন বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট হারদিপ সিং বিজিবি সদস্যদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেন। এ সময় ভারতগামী বাংলাদেশি যাত্রীদেরও মিষ্টি মুখ করানো হয়। এর আগে সকাল ৮টায় …
বিস্তারিত পড়ুননেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে নেত্রকোনায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আজ সোমবার সকাল থেকে মোক্তারপাড়া মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল