বিডি নিউজ ৬৪: বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’। একটি বিহারি পরিবারকে কেন্দ্র করে এই ধারাবাহিকটিতে এবার যুক্ত হতে যাচ্ছে একটি নতুন চরিত্র। নতুন চরিত্র নিমাই আসলে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। ধারাবাহিকটিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী প্রভার সহযোগী হিসেবে দেখা যাবে তাঁকে।
এই বিশেষ চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন নন্দিত অভিনেতা-নির্দেশক আজাদ আবুল কালাম। হিজড়া সমাজের সুখ-দুঃখের গল্প ফুটে উঠবে নিমাই-এর মাঝে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন সুমন আনোয়ার। ১০০ পর্বের ধারাবাহিক নাটকটির এখন পর্যন্ত ৪০ পর্ব প্রচারিত হয়েছে। এতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, ইন্তেখাব দিনার, নওশীন প্রমুখ। ধারাবাহিকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল