জাতীয়

গলাচিপায় বিএনপি প্রার্থীর ভোটবর্জন

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করাসহ ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবু তালেব মিয়া। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষাণা দেন তিনি। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই …

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দবিরগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত দুজন। রবিবার ভোরে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে নাটোরগামি মালবাহী একটি ট্রাক রবিবার ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দবিরগঞ্জে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের …

বিস্তারিত পড়ুন

কফি হাউস থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে কফি হাউসের ভেতর থেকে আজ রবিবার সকালে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. ফরহাদ (২১)। নগরের কোতোয়ালি থানার জলসা মার্কেটের তৃতীয় তলায় একটি দোকান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার এসআই মো. তারিকুজ্জামান বলেন, বিসমিল্লাহ নামে ওই কফি হাউসের ভেতর থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। কেন, কী কারণে …

বিস্তারিত পড়ুন

‘জঙ্গিরা কোনো ধর্মের নয়’

বিডি নিউজ ৬৪: ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। জঙ্গিরা কোনো ধর্মের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মহিলা সংস্থার সদস্যরা। আজ রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন করে জাতীয় মহিলা সংস্থা। জাতীয় মহিলা সংস্থার শুভ্রা ইসলাম মানববন্ধনে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বাস …

বিস্তারিত পড়ুন

ধামরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ধারমাইয়ে শনিবার রাতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ভেসে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়,শনিবার রাত ১০টার দিকে কুল্লা ইউনিয়নের চৌটাইল এলাকায় প্রায় ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। রাস্তা …

বিস্তারিত পড়ুন

সপ্তাহব্যাপী মশকনিধন কার্যক্রম : মশা নিধনে মেয়র

বিডি নিউজ ৬৪: লার‌ভিসাইড মে‌শিন কাঁধে নিয়ে প‌রিত্যক্ত টায়ারে স্প্রে করেন মেয়র সাঈদ খোকন। কাঁধে তুলে নেন ফগার মে‌শিনও। রাজধানীবাসীকে মশার কবল থেকে রক্ষা করতেই এমন রূপে দেখা গেল ঢাকা দ‌ক্ষিণ সি‌টি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রকে। ‌আজ রবিবার সকালে ধানমণ্ডি লেকে সপ্তাহব্যাপী মশকনিধন ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় এলাকায় মশকনিধন কর্মী না দেখলে ডিএস‌সি‌সির হটলাইনে কল করার জন্য …

বিস্তারিত পড়ুন

দিনাজপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পা হারালেন রিক্তা

বিডি নিউজ ৬৪: দিনাজপুর রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রিক্তা (২৬) নামে মাস্টার্সের এক ছাত্রী। তবে এতে তার মৃত্যু না হলেও দুটি পা হারিয়েছেন তিনি। রিক্তার বাড়ি জেলার খানসামা উপজেলার পাকরহাট এলাকায়। তিনি দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের এক নম্বর লাইনে …

বিস্তারিত পড়ুন

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সাময়িকভাবে বন্ধ

বিডি নিউজ ৬৪: নদীতে তীব্র স্রোত ও ভাঙনের কারণে পন্টুন স্থাপন করে রাখা সম্ভব হচ্ছে না। ফলে দৌলতিয়া-পাটুরিয়া নৌ-রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসির চেয়ারম্যানের মো. মিজানুর রহমান। আজ রবিবার দুপুরে পাটুরিয়া ঘাট পরিদর্শনের সময় এ তথ্য জানান তিনি। বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান আরো জানান, সম্পূর্ণ প্রাকৃতিক কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই রুটের পাটুরিয়ার চারটি ফেরিঘাটের তিন নম্বর …

বিস্তারিত পড়ুন

দুর্যোগে খাদ্য সংরক্ষণে ৫ লাখ পারিবারিক সাইলো

বিডি নিউজ ৬৪: উন্নত খাদ্য মজুদকরণের মাধ্যমে দুর্যোগের সময় পর্যাপ্ত জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে দুর্যোগপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব সাইলো প্রস্তুত ও বিতরণের জন্য খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। খাদ্য অধিদপ্তরের পক্ষে ‘মডার্ন ফুড স্টোরেজ …

বিস্তারিত পড়ুন

দিনাজপুরে ভিমরুলের কামড়ে ২ বোনের মৃত্যু

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের মেয়ে হাদিসা (৮) ও ফারজানা (৩)। গুরুতর অসুস্থ ইসলামের স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মিমকে (৮ মাস) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা …

বিস্তারিত পড়ুন