বিডি নিউজ ৬৪: ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। জঙ্গিরা কোনো ধর্মের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মহিলা সংস্থার সদস্যরা। আজ রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন করে জাতীয় মহিলা সংস্থা।
জাতীয় মহিলা সংস্থার শুভ্রা ইসলাম মানববন্ধনে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বাস করেন। এখানে জঙ্গিদের স্থান নেই। জঙ্গিরা কোনো ধর্মের নয়। অন্য বক্তারা বলেন, যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, তারাই এ ধরনের কাজ করছে। তারা দেশের শত্রু। এসব কিছুর মূলে যারা আছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল