বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দবিরগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত দুজন। রবিবার ভোরে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে নাটোরগামি মালবাহী একটি ট্রাক রবিবার ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দবিরগঞ্জে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় অজ্ঞাত এক ট্রাক হেলপার নিহত হন। আহত হন আরো অন্তত দুজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ও আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল