দিনাজপুরে ভিমরুলের কামড়ে ২ বোনের মৃত্যু

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের মেয়ে হাদিসা (৮) ও ফারজানা (৩)। গুরুতর অসুস্থ ইসলামের স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মিমকে (৮ মাস) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সুকুমার রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের তিন মেয়ে ও স্ত্রীকে ভিমরুল কামড় দিলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে দুই মেয়ে মারা যান। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *