জাতীয়

বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে লেবানন

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ থেকে নারী কর্মীর পাশাপাশি আরও পুরুষ কর্মী নেবে লেবানন সরকার। বৃহস্পতিবার লেবাননের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে দেশটির শ্রমমন্ত্রী সিজান আজ্জি এ কথা জানান। সিজান আজ্জি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সে দেশের আইন অনুযায়ী ধার্যকৃত বেতন নিশ্চিত করা হবে। অভিবাসন ব্যয় কমানো, দ্রুত কর্মী প্রেরণ প্রক্রিয়া …

বিস্তারিত পড়ুন

রূপগঞ্জে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ট্রাকের চাপায় বিউটি আক্তার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিউটি কুমিল্লার মুরাদনগড় থানার শ্রীরামপুর এলাকার ফুল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় শরীফ মেলামাইন কারখানায় কাজ করতেন। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, সকালে বরাব এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বিউটি। …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে তিন নারীসহ আগুনে দগ্ধ সাত

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানে আগুন লেগে তিন নারীসহ সাতজন দগ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), রায়হান (১০), তাহেরা বেগম (২০), মাজিদ (১৮) মেহেদি (২৫) ও সোলেমা বেগম (২০)। এদের মধ্যে প্রথম পাঁচজনের বাড়ি হবিগঞ্জ জেলায় এবং বাকি দুজনের বাড়ি বরগুনা জেলায়। আহতরা …

বিস্তারিত পড়ুন

দেশে উন্নয়নের গতিধারা এসেছে: প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে উন্নয়নের গতিধারা এসেছে। মানুষের মধ্যে বিশ্বাস এসেছে। চিকিৎসা সেবা সবার মধ্যে পৌঁছে দিচ্ছি। প্রযুক্তি পৌঁছে দিচ্ছি। বিনিয়োগের পরিমাণ বাড়ছে। জীবন জীবিকার ব্যবস্থা হচ্ছে। দারিদ্র্য মুক্ত হচ্ছে দেশ। আজ শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের দেশ হবে। …

বিস্তারিত পড়ুন

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বিডি নিউজ ৬৪: রাজধানীর বিমানবন্দর থানার কাউলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভারে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি জানান। তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ …

বিস্তারিত পড়ুন

বাবুল আকতারের স্ট্যাটাস: ‘সংসার মানে তুমি’

বিডি নিউজ ৬৪: স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হওয়ার পর প্রথমবারের মতো ফেসবুকে স্ট্যাটাস দিলেন আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আকতার। মিতুকে নিয়েই পুরো স্ট্যাটাসটি দিয়েছেন তিনি। বিয়ের পর থেকে মিতুর সঙ্গে সংসারের স্মৃতিচারণ করেছেন বাবুল। পুরো স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। এক সুন্দর দিনে সাধারণ এক কিশোরী বউ হয়ে আমার জীবনে এসেছিল। ঘর-সংসার কী অত বুঝত সে তখন? …

বিস্তারিত পড়ুন

৬৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় তল্লাশি চালিয়ে ৬৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. কায়সার (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলিবুনিয়া পাড়ার আহমেদ হোসাইনের পুত্র। শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় সিঅ্যান্ডবি রাস্তার মোড়ের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার এসআই সঞ্জয় সাহা বলেন, হেঁটে যাওয়ার …

বিস্তারিত পড়ুন

বাড্ডায় গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

বিডি নিউজ ৬৪: রাজধানীর বাড্ডায় একটি গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শনিবার সকালে বাড্ডার লুৎফুন শপিং কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করায় বাড্ডা থেকে রামপুরাগামী সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ থাকায় বাড্ডা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই শাহীনুর জানান, শুনেছি একটি গার্মেন্টের শ্রমিকরা সড়কে বসে বিক্ষোভ করছেন। বাড্ডা …

বিস্তারিত পড়ুন

বিদ‌্যুৎ ব‌্যবহারে সবাইকে মিতব‌্যয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: ছয়টি উপজেলার পুরো এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করে বিদ‌্যুৎ ব‌্যবহারে সবাইকে মিতব‌্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে নিজের উপজেলা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাশাপাশি নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বিদ‌্যুৎ উৎপাদনের ব‌্যয়ের দিকটি তুলে ধরে …

বিস্তারিত পড়ুন

ভিডিও কনফারেন্সে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর তথ্য অনুযায়ী উদ্বোধন হতে যাওয়া উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর …

বিস্তারিত পড়ুন