বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ট্রাকের চাপায় বিউটি আক্তার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিউটি কুমিল্লার মুরাদনগড় থানার শ্রীরামপুর এলাকার ফুল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় শরীফ মেলামাইন কারখানায় কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, সকালে বরাব এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বিউটি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরো জানান, তবে, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল