বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় তল্লাশি চালিয়ে ৬৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. কায়সার (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলিবুনিয়া পাড়ার আহমেদ হোসাইনের পুত্র। শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় সিঅ্যান্ডবি রাস্তার মোড়ের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার এসআই সঞ্জয় সাহা বলেন, হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আমরা কায়সারকে থামতে বলি। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল