জাতীয়

গাইবান্ধায় ডাকাতের গুলিতে যুবক নিহত

বিডি নিউজ ৬৪: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে ডাকাতের ছোড়া গুলিতে মো. শহিদুল খান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কুচখালী (চিকিরপটল) চরে সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল খান ওই গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যানের …

বিস্তারিত পড়ুন

ছাত্র ধর্মঘটে অচল জবি, ভিসি ভবনে তালা

বিডি নিউজ ৬৪: হলের দাবিতে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র ধর্মঘট চলছে। ধর্মঘট পালনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য (ভিসি) ভবনেও তালা লাগিয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষকদের বাস থামিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে, প্রধান ফটকের অর্ধেক অংশ কর্তৃপক্ষ কেটে ফেলায় সেটিতে …

বিস্তারিত পড়ুন

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

বিডি নিউজ ৬৪: বেতন-ভাতা বাড়ানোসহ চারদফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে এ কর্মসূচি শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম। তিনি জানান, চারদফা দাবিতে মধ্যরাত থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে …

বিস্তারিত পড়ুন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বিডি নিউজ ৬৪: নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীর চর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু এবং নবম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের দুই যাত্রীসহ আহত হয়েছেন তিনজন। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। নিহত দুই জন হলো- বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের শিশু কন্যা তৃশা (৩) ও …

বিস্তারিত পড়ুন

কসবায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

বিডি নিউজ ৬৪: রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রহিজ মিয়া (৪৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ বিষয়টি জানান। তিনি জানান, নিহত রহিজ মিয়া পাশের আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের …

বিস্তারিত পড়ুন

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

বিডি নিউজ ৬৪: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আর্থকোয়াক ট্রেকারে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে থেকে ৪০৯ কি.মি. দুরে অবস্থিত মায়ানমারের মাওলায়েক ও সাগাইনে। উৎপত্তিস্থলে এটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩ মাত্রার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো- মায়ানমারের …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে

বিডি নিউজ ৬৪: সোমবার রাতে চট্টগ্রামে গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। ৫ শিশুসহ ৫৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে যাবেন জেলা প্রশাসক ও তদন্ত দল। ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানাটি কর্ণফুলী নদী সংলগ্ন আনোয়ারা থানাধীন ইউরিয়া সার কারখানা কমপ্লেক্সের মাঝে অবস্থিত। …

বিস্তারিত পড়ুন

ড্যাপ কারখানার ট্যাংকে লিকেজ, তিন সদস্যের তদন্ত কমিটি

বিডি নিউজ ৬৪: আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার সিইউএফএল সংলগ্ন ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) প্ল্যান্টের ৩০০ টনের অ্যামোনিয়া রিজার্ভ ট্যাংকে লিকেজের কারণে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। সোমবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গ্যাসের কারণে অসুস্থ হওয়া রোগীদের দেখতে এসে বিষয়টি জানান। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান করা হয়েছে । …

বিস্তারিত পড়ুন

পাট দিবস পালনের প্রস্তাব সংসদীয় কমিটির

বিডি নিউজ ৬৪: সোনালী আঁশ খ্যাত পাটকে বাঁচাতে এবং বিশ্বের দরবারে পাটকে উপযুক্ত ভাবে উপস্থাপনের লক্ষ্যে বছরের যে কোন একটি দিনকে পাট দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। ‘পাট বিল-২০১৬’ নিয়ে আলোচনাকালে এই প্রস্তাব করা হয়। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে মন্ত্রণালয়ে …

বিস্তারিত পড়ুন

নোয়াখালীতে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বিডি নিউজ ৬৪: নোয়াখালীর সেনবাগে অভিমান করে পান্না আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেল ৫টায় উপজেলার কৈশারপাড়া ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। নিহত পান্না উন্দানিয় গ্রামের আবদুল ওহাবের মেয়ে। সে পান্না পীরকোট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা যায়। এ ব্যাপারে সেনবাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) অজিৎ …

বিস্তারিত পড়ুন