বিডি নিউজ ৬৪: নোয়াখালীর সেনবাগে অভিমান করে পান্না আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেল ৫টায় উপজেলার কৈশারপাড়া ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ।
নিহত পান্না উন্দানিয় গ্রামের আবদুল ওহাবের মেয়ে। সে পান্না পীরকোট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা যায়।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) অজিৎ কুমার মিত্র জানান, রবিবার রাতে পড়ালেখা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যরা তাকে রাগারাগি করে। পরে সে অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল