দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

বিডি নিউজ ৬৪: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আর্থকোয়াক ট্রেকারে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে থেকে ৪০৯ কি.মি. দুরে অবস্থিত মায়ানমারের মাওলায়েক ও সাগাইনে। উৎপত্তিস্থলে এটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩ মাত্রার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো- মায়ানমারের মাওলাইক থেকে ৪০ কি. মি উত্তর পূর্বে, ভূপৃষ্ট থেকে ১০৬ দশমিক ৩ কি. মি. গভীরে। রাজধানী ঢাকা থেকে এর উৎস্থলের দুরত্ব ছিলো প্রায় ৮০০ কি. মি.। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়। এছাড়া সোমবার বিকেলের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার ভূকম্পন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *