খেলাধুলা

অলিম্পিক আর্চারিতে বাংলাদেশের শ্যামলী ৫৩তম

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের প্রমীলা তীরন্দাজ শ্যামলী রায় ব্রাজিলের রিও অলিম্পিকসের আর্চারি বিভাগের র‍্যাংকিং -এ ১১ জনকে পেছনে ফেলে ৫৩তম অবস্থান নিশ্চিত করেছেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আর্চারিতে মেয়েদের ব্যক্তিগত র‍্যাংকিং রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয় শ্যামলী রায়কে। সেখানে ৫৩ অবস্থানে থাকা শ্যামলীর স্কোর ৬০০। এই পর্বের নাম র‍্যাংকিং রাউন্ড। এখানে র‍্যাংকিং-এ থাকা ৬৪ জনের মধ্য থেকে কোয়ালিফাই হবেন ৩২ জন। …

বিস্তারিত পড়ুন

অলিম্পিক আসরে এসে ধর্ষণ, আটক বক্সার

বিডি নিউজ ৬৪: কয়েকটা ঘণ্টা বাদেই নিজের প্রথম ফাইট লড়তে রিংয়ে নামছিলেন মরোক্কান বক্সার হাসান সাদা। কিন্তু আর নামা হচ্ছে না। শুধু তাই নয়, গোটা অলিম্পিকেই তাকে ব্রাজিলের জেলে বসেই কাটাতে হবে। শুক্রবার (৫ আগস্ট) সকালে গেমস ভিলেজ থেকে হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ভিলেজের দুই ব্রাজিলীয় নারী। আপাতত তাকে মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি লক-আপে বন্দি …

বিস্তারিত পড়ুন

ব্রাজিলে লাল-সুবজ পতাকা উড়ালেন সিদ্দিকুর

বিডি নিউজ ৬৪: ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উড়ল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অলিম্পিকের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আরও ছয়জন অ্যাথলেট ও কর্মকর্তা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় শুরু হয় রিও অলিম্পিকের চোখ ধাধানো উদ্বোধনী অনুষ্ঠান। চলে চার ঘন্টা ধরে। উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই আর্চারি ইভেন্ট দিয়ে শুরু হয় বাংলাদেশের …

বিস্তারিত পড়ুন

জমকালো অনুষ্ঠানে শুরু রিও অলিম্পিক

বিডি নিউজ ৬৪: বৈচিত্র্যপূর্ণ ব্রাজিলের রিও ডি জেনিরোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে স্বর্ণ জয়ের মহারণ। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রিও অলিম্পিক শুরু হলো। রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জিকা ভাইরাস ও নিরাপত্তা শঙ্কাও আয়োজকদেরকে বিপদে ফেলে দিয়েছিল। ব্রাজিলের ঐতিহাসিক মারকানা …

বিস্তারিত পড়ুন

অলিম্পিকে আর্চারিতে শুরুটা ভালো হয়নি শ্যামলীর

বিডি নিউজ ৬৪: অলিম্পিকের আর্চারিতে শুরুটা ভালো করতে পারেননি বাংলাদেশের তারকা শ্যামলী রায়। নিজের সেরা স্কোরের চেয়ে কম স্কোর করলেন তিনি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুক্রবার মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের  র‌্যাং‌ঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর গড়েন শ্যামলী। ২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর তার সেরা। র‌্যাংকিং রাউন্ডে ৭০ মিটার দূর থেকে ৭২টি তির ছোঁড়েন প্রতিযোগীরা। প্রতিটি তিরে সম্ভাব্য …

বিস্তারিত পড়ুন

কুক-হেলসের ব্যাটে ফিরেছে ইংল্যান্ড

বিডি নিউজ ৬৪: এজবাস্টন টেস্ট জমে উঠেছে। ইংল্যান্ড-পাকিস্তান কেউ কারো চেয়ে কম যাচ্ছে না। প্রথম দিনে ইংল্যান্ডকে ২৯৭ রানে থামিয়ে দিয়েছিল পাকিস্তানের পেসাররা। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান কাটায় কাটায় স্কোরবোর্ডে তোলে ৪০০ রান। ১০৩ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে কোন উইকেট না হারিয়ে তুলেছে ১২০ রান। তৃতীয় দিন শেষে তারা এগিয়ে রয়েছে ১৭ রানে। ১০ উইকেট …

বিস্তারিত পড়ুন

মোস্তাফিজুরের অস্ত্রোপচার বৃহস্পতিবার

বিডি নিউজ ৬৪: কবে বা কোথায় হবে মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার। বেশ ধোঁয়াশা ছিল বিষয়টি নিয়ে।  তবে শেষ পর্যন্ত সবকিছু চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার হবে মোস্তাফিজের অস্ত্রোপচার। অস্ট্রেলিয়া নয় তার এই অপারেশন হবে ইংল্যান্ডে। লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হবে মোস্তাফিজের অস্ত্রোপচার। এমন তথ্যই নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। গতকাল বৃহস্পতিবার মোস্তাফিজ দেখা করেন ওয়ালেসের সঙ্গে। …

বিস্তারিত পড়ুন

আযহারের সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আযহার আলী। তাতে বার্মিংহাম টেস্টে নেতৃত্ব দিচ্ছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২৫৭ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৭ রানে অল আউট হয়ে যায়। ফলে পাকিস্তান এখন ৪০ রানে পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে সাত উইকেট। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করতে নামে পাকিস্তান। …

বিস্তারিত পড়ুন

‘দুয়ো’ জুটলো নেইমার ও তার ব্রাজিল দলের

বিডি নিউজ ৬৪: নিজেদের মাটিতে খেলা। সোনা জয়ের মিশন। কিন্তু প্রথম ম্যাচের পারফরম্যান্সে ব্রাজিল দল ও তাদের অধিনায়ক নেইমারের কপালে জুটলো স্বদেশী সমর্থকদের দুয়ো ধ্বনী। বৃহস্পতিবার এবারের অলিম্পিক গেমসে নিজেদের প্রথম ম্যাচে নেইমারের দল ০-০ ড্র করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই দিনে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। পর্তুগালের সিনিয়র দল ইউরো জিতেছে সম্প্রতি। তরুণ দল এখন সেই সাফল্যে …

বিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার কোচের সঙ্গে আলোচনায় বসছেন মেসি

বিডি নিউজ ৬৪: আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজার সঙ্গে আলোচনায় বসছেন দেশটির সাবেক তারকা লিওনেল মেসি। বার্সেলোনা সুপার স্টারকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরাতে এই আলোচনা হচ্ছে। গত জুনে মার্কিন মুলুকে শতবর্ষী কোপা আমেরিকায় টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। তার দলও হেরে যায় চিলির কাছে। কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চিলির কাছে শিরোপা হারায় তারা। এর আগে ২০১৪ সালে জার্মানির …

বিস্তারিত পড়ুন