খেলাধুলা

নেইমারের ওপর সোনা জেতানোর চাপ

বিডি নিউজ ৬৪: নেইমার ! অধরা সোনাটি এনে দাও এবার। গান বাধছেন ব্রাজিলের কেউ কেউ। তারা বিশ্বাসও করছেন, এবার ঘরের মাঠের অলিম্পিক থেকে প্রথমবারের মতো ফুটবলের সোনা জিতবে ব্রাজিল। নেইমারই হবেন সেই তালিসমান। নেইমারের ওপর তাই দেশকে সোনা এনে দেওয়ার চাপ। ব্রাজিল সবার বেশি ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ অলিম্পিক ফুটবলের সোনা জেতা হয়নি কখনো। এখন আবার তাদের ফুটবলে অনেক ক্ষত। …

বিস্তারিত পড়ুন

মোস্তাফিজকে নিয়ে নতুন সার্জনের অভিমত

বিডি নিউজ ৬৪: পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ার পর কাউন্টি খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচারের পরামর্শই দিয়েছিলেন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচার। এমআরআইর দ্বিতীয় রিপোর্টে বড়সড় এক দুঃসংবাদ পান কাটার মাস্টার। রিপোর্টে বলা হয়, মোস্তাফিজের চোটটি টাইপ-২ শ্রেণির। যার পূর্ণ চিকিৎসা করা সম্ভব অস্ত্রোপচারের মাধ্যমেই। মঙ্গলবার নতুন সার্জন লেনার্ড ফাঙ্কের দ্বারস্ত হন মোস্তাফিজ। উইগ্যান অ্যান্ড লি এনএইচএস ফাউন্ডেশনের রাইটিংটন হাসপাতালের সার্জন …

বিস্তারিত পড়ুন

মেসিকে ঘিরেই পরিকল্পনা আর্জেন্টিনার নতুন কোচের

বিডি নিউজ ৬৪: অভিমান ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসবেন লিওনেল মেসি। আর্জেন্টিনাসহ গোটা ফুটবল দুনিয়ায় ভক্তদের চাওয়া এমনই। আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব পাওয়া এদগার্দো বাউজাও হাঁটলেন সেই পথেই। তারও  প্রথম চাওয়া, জাতীয় দলে ফিরে আবারো আকাশী-নীল জার্সি জড়াবেন মেসি। এজন্য বার্সেলোনা সুপারস্টারের সঙ্গে খুব দ্রুতই কথা বলবেন তিনি। মেসিকে ঘিরেই পরিকল্পনা আঁটছেন আর্জেন্টিনার নতুন কোচ। বাউজার কথা বলার তালিকায় আছেন দলের আরো ৫-৬ জন …

বিস্তারিত পড়ুন

বৃষ্টির পরে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

বিডি নিউজ ৬৪: জ্যামাইকার কিংস্টনে অবস্থিত স্যাবিনা পার্কে চলমান টেস্টে বৃষ্টির বাজিমাত চলছেই। চতুর্থ দিনে মাঠে খেলা গড়িয়েছে মাত্র ১৫.৫ ওভার। এর মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তাদের সংগ্রহ ৪৮ রান। এতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে ক্যারিবিয়রা। আরেকটি ইনিংস হারের লজ্জাও সঙ্গী হতে পারে তাদের। দ্বিতীয় ইনিংসে ৩০৪ রানে পিছিয়ে থেকে মঙ্গলবারের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির খপ্পরে পড়া ম্যাচটিতে নামের প্রতি …

বিস্তারিত পড়ুন

কখনো এক মাইল দৌড়াননি বোল্ট

বিডি নিউজ ৬৪: বিদ্যুত গতিতে পার হয়ে যান ১০০ মিটার। যে কারণে বোল্টের মিডিয়া নাম লাইটিনিং বোল্ট। ২০০ মিটারেও তাই। ৪০০ মিটার রিলের শেষ অংশেও ঝড় তোলার নাম উসাইন বোল্ট। বর্তমান গ্রহের সবচেয়ে দ্রুততম মানব এই জ্যামাইকান স্প্রিন্টার। কিন্তু জানেন কি, এই বোল্ট কখনো এক মাইল দৌড়াননি। এমন কথাই বলেছেন বোল্টের এজেন্ট রিকি সিমস। রিওতে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘বোল্ট …

বিস্তারিত পড়ুন

রিওতে পরিকল্পনার চেয়ে বেশি পুলিশ মোতায়েন

বিডি নিউজ ৬৪: আসন্ন অলিম্পিক গেমসে ব্রাজিলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ অভিযোগ করছে। তাই পরিকল্পনার চেয়ে আরো বেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করবে রিও ডি জেনিরো রাজ্য সরকার। সোমবার মিলিটারি পুলিশের জেনারেল কমান্ডার এডিসন দুয়ার্তে জানিয়েছেন যে আরো ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। অলিম্পিক পার্ক, অ্যাথলেট ভিলেজ ও অধিকাংশ অলিম্পিক ক্রীড়া এলাকার পার্শ্ববর্তী বারা ডা টিজুকায় বেশির ভাগ …

বিস্তারিত পড়ুন

বৃষ্টির দিনে রাহানের সেঞ্চুরি

বিডি নিউজ ৬৪: অ্যান্টিগায় সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। এবার জ্যামাইকায় ভারতের প্রথম ইনিংসেও দুই সেঞ্চুরিয়ান। লোকেশ রাহুলের পর সেঞ্চুরি করেছেন আজিঙ্কা রাহানে। বৃষ্টির রোষে পড়া তৃতীয় দিনের খেলায় ১০৮ রান করে অপরাজিত থেকেছেন রাহানে। তিনি করেছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ভারত ৯ উইকেটে ৫০০ রানে করেছে ইনিংস ঘোষণা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিন শুরু করবে ৩০৪ রানে পিছিয়ে …

বিস্তারিত পড়ুন

অবশেষে বিগ ব্যাশে নাম লেখালেন জনসন

বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন গত বছর। আর এই মৌসুমে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে মিচেল জনসনের। অস্ট্রেলিয়ার এই দুর্ধর্ষ বাঁ হাতি ফাস্ট বোলার যোগ দিয়েছেন পার্থ স্কচার্সে। প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষুধাটা ভেতর থেকে হারিয়ে ফেলেছেন ৩৪ বছরের জনসন। তাই মাঠের খেলা আর তেমন উপভোগ করেন না। সেই কারণেই অবসরে চলে যাওয়া। ক্যারিয়ারে ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট ১৩২টি। …

বিস্তারিত পড়ুন

আরচারি দিয়ে অলিম্পিক মিশন শুরু বাংলাদেশের

বিডি নিউজ ৬৪: আগামী পাঁচ আগষ্ট ব্রাজিলের রিওতে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন দি আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের। এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। যেখানে অংশ নিবেন বাংলাদেশের সাতজন প্রতিযোগী। এর মধ্যে সরাসরি অংশ নিতে যাচ্ছেন গলফ ইভেন্টে সিদ্দিকুর রহমান। বাকি ছয় সদস্য ওয়াইল্ড কার্ডের বিনিময়ে অংশ নেবেন এই গেমসে। সাঁতার, শ্যুটিং, অ্যাথলেটিকস, গলফ, আরচারি- এই পাঁচ ইভেন্টে লড়বে বাংলাদেশের প্রতিযোগীরা। …

বিস্তারিত পড়ুন

লাথামের সেঞ্চুরিতে চালকের আসনে নিউজিল্যান্ড

বিডি নিউজ ৬৪: বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে কোণঠাসা জিম্বাবুয়েকে ঘুরে দাঁড়াতে দিল না নিউজিল্যান্ড! টম লাথামের সেঞ্চুরিতে চালকের আসনেই রয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা সংগ্রহ করেছে চার উইকেটে ৩১৫ রান। এরই মধ্যে ১৫১ রানের লিড নিয়েছে কেন উইলিয়ামসনের দল। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। শুক্রবার দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। আগের দিনে বিনা উইকেটে ৫০ রান করা কিউইরা …

বিস্তারিত পড়ুন