ব্রাজিলে লাল-সুবজ পতাকা উড়ালেন সিদ্দিকুর

বিডি নিউজ ৬৪: ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উড়ল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অলিম্পিকের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আরও ছয়জন অ্যাথলেট ও কর্মকর্তা।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় শুরু হয় রিও অলিম্পিকের চোখ ধাধানো উদ্বোধনী অনুষ্ঠান। চলে চার ঘন্টা ধরে।

উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই আর্চারি ইভেন্ট দিয়ে শুরু হয় বাংলাদেশের মিশন। যেখানে খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশের শ্যামলী রায়। ৬৩ জনের মধ্যে তিনি হয়েছেন ৫৩তম।

অলিম্পিকের ৩১তম এই আয়োজনে অংশ নিয়েছে ২০৬টি দেশ। যেখানে প্রায় ১১ হাজার অ্যাথলেট অংশ নেবেন। মোট ২৮টি ক্রীড়া ইভেন্টে ৩০৬টি পদকের জন্য লড়বে সব অ্যাথলেটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *