অলিম্পিক আসরে এসে ধর্ষণ, আটক বক্সার

বিডি নিউজ ৬৪: কয়েকটা ঘণ্টা বাদেই নিজের প্রথম ফাইট লড়তে রিংয়ে নামছিলেন মরোক্কান বক্সার হাসান সাদা। কিন্তু আর নামা হচ্ছে না। শুধু তাই নয়, গোটা অলিম্পিকেই তাকে ব্রাজিলের জেলে বসেই কাটাতে হবে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে গেমস ভিলেজ থেকে হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ভিলেজের দুই ব্রাজিলীয় নারী।

আপাতত তাকে মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি লক-আপে বন্দি করা হয়েছে তবে খুব শিগগিরই রিও ডি জেনেরিওর পোলিন্তার কারাগারে নেয়া হবে। সেখানেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিলেজে ওয়েট্রেসের কাজ করতেন অভিযোগকারিনী দুই নারী। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় ছবি তোলার নাম করে তাদের দু’জনকে নিজের ঘরে ডাকেন হাসান। সেখানেই তাদের মধ্যে একজনকে শারীরিক নিগ্রহ করেন।

পর দিনই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হন ওই দুই নারী। তাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে গেমস ভিলেজ থেকে গ্রেপ্তার করা হয় হাসান-কে। স্থানীয় বিচারক লারিসা নুনেস স্যালি তাকে ১৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তের সময় অন্তত ১৫ দিন হাসান সাদাকে জেলেই থাকতে হবে বলে রায় দিয়েছেন স্থানীয় বিচারক লারিসা নানস স্যালি।

ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবোকে নানস স্যালি জানিয়েছেন, ইতোমধ্যে মরক্কোন অ্যাম্বাসেডরকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *