আন্তর্জাতিক

নিউ ইয়র্কে বিএনপির দুই পক্ষের মারামারি

বিডি নিউজ ৬৪: মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের সাজার রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে মারামারিতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির দুটি পক্ষ। রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলনের উপস্থিতির সময় ঘটনার সূত্রপাত হয় বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০১৩ সালে বিএনপির জ্যেষ্ঠ …

বিস্তারিত পড়ুন

ভারতে ট্রেন-স্কুল ভ্যান সংঘর্ষে নিহত ৭

বিডি নিউজ ৬৪: ভারতের উত্তর প্রদেশের ভাদোহি জেলায় একটি স্কুল ভ্যানে ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৭ শিশু নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভ বলছে, স্কুলশিশুদের বহনকারী ভ্যানটি বাদোহি জেলার একটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের লেভেল ক্রসিংয়ে কোনো পাহারাদার ছিল না বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। দুর্ঘটনার সময় স্কুল ভ্যানটিতে মোট ১৯ জন ছিল আরোহী …

বিস্তারিত পড়ুন

ই-মেইল ফাঁস: ডেমোক্রেট প্রধানের পদত্যাগের ঘোষণা

বিডি নিউজ ৬৪: ডেমোক্রেটিক দলের কয়েক শীর্ষ নেতার গোপন ইমেইল ফাঁসের জের ধরে  রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) প্রধান ডেবি ওয়াসারম্যান শুল্জ। জাতীয় দলের কনভেনশনের মাত্র একদিন দলের সাবেক মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ও তার সমর্থকদের চাপের মুখে তিনি এই ঘোষণা দিলেন। সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটেদের সোমবার (২৫ জুলািই) থেকে চারদিনের জাতীয় …

বিস্তারিত পড়ুন

চীনে বাঘের হামলায় নারীর মৃত্যু (ভিডিও)

সাফারি পার্কের ভেতর নিয়ম ভাঙার ফলটা যে কতটা ভয়াবহ হতে পারে তা হাতেনাতে টের পেলেন চীনা নারী। চীনের বেইজিংয়ে সাফারি পার্কে রোববার ঘুরতে গিয়ে বাঘের আক্রমনে প্রাণ হারায় ওই নারী। আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো এক নারী। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, ৬,০০০ একরের বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডের সাফারি পার্কে নিজেরা গাড়ি চালিয়ে …

বিস্তারিত পড়ুন

জার্মানিতে ফের হামলা, নিহত ১

বিডি নিউজ ৬৪: জার্মানির নুরেমবার্গ শহর সংলগ্ন এলাকায় রোববার রাতে এক ওপেন কনসার্টের বাইরে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে হামলাকারী হিসেবে উল্লেখ করেছে স্থানীয় কর্মকর্তারা। হামলাকারী একজন সিরীয় শরণার্থী এবং গত দু বছর ধরে জার্মানিতে বসবাস করে আসছিল। গত এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি চতুর্থ হামলা। রোববারের ওই হামলার কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ …

বিস্তারিত পড়ুন

যৌথ র‌্যালি করবে তুরস্কের সরকারি ও বিরোধী দল

বিডি নিউজ ৬৪: তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) মধ্যে বরাবরই বৈরী সম্পর্ক চলে আসছে। তবে এবার গণতন্ত্র রক্ষার খাতিরে একসঙ্গে র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে দল দুটি। ব্যর্থ সেনা অভ্যুত্থান পরবর্তী অবস্থা মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে উভয় দল। এছাড়া তুর্কি সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টার পর এক একতা প্রদর্শনীতে অংশ নিয়ে …

বিস্তারিত পড়ুন

শীর্ষ গোয়েন্দা পদে মোদির পছন্দ মনমোহনের জামাই

বিডি নিউজ ৬৪: অনেকেই আপত্তি তুলেছিলেন, কিন্তু কান দেন নি নরেন্দ্র মোদি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জামাই অশোক পট্টনায়েককে জাতীয় গোয়েন্দা গ্রিডের (ন্যাটগ্রিড) প্রধান হিসেবে নির্বাচিত করলেন তিনি। মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালে চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ন্যাটগ্রিড তৈরি হয়েছিল। ভারতের সব গোয়েন্দাবাহিনীর যত ডেটাবেস আছে, ন্যাটগ্রিড তাদের থেকে তথ্য সংগ্রহ করে। মনমোহনের জামাই হওয়া সত্ত্বেও ন্যাটগ্রিড-প্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ পদে পট্টনায়েককে আনার বিরোধিতা করেছিলেন একাধিক গোয়েন্দা-কর্তা। …

বিস্তারিত পড়ুন

খোঁজ মেলেনি ভারতের নিখোঁজ বিমানের

বিডি নিউজ ৬৪: বঙ্গোপসাগরে নিখোঁজের পর দুই দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিমানটির। এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর ১২টি উদ্ধারকারী জাহাজ ও বিমানবাহিনী মিলে যৌথ অনুসন্ধান চালানোর পরও বিমানের কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় নি। শুক্রবার সকালে ভারতের চেন্নাই থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে ২৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। যাত্রীদের মধ্যে বিমানবাহিনীর ১১ জন, নৌ-বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের আত্মীয়স্বজন রয়েছেন।

বিস্তারিত পড়ুন

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভিন্ন চিত্র: সাগরতীরে উদ্দাম নৃত্য

বিডি নিউজ ৬৪: মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। একদিকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী, আরেকদিকে বিদ্রোহী বাহিনী আর সঙ্গে আইএস- এই ত্রিমুখী সংঘাতে বিপর্যস্ত সিরিয়া। ত্রিমুখী এই যুদ্ধের পাশাপাশি আছে মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলা। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছে সিরিয়ার মানুষ। গত বৃহস্পতিবারও সরকারি বাহিনীর হামলায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় মারা গেছে …

বিস্তারিত পড়ুন

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১১

বিডি নিউজ ৬৪: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। ইরাকি পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, রবিবার সকালে বাগদাদের কাদমিয়ার শিয়া জেলায় ঢোকার মুখে একটি চেকপোস্টের সামনে পায়ে হেঁটে এক আত্মঘাতী বোমারু হামলা চালায়। হামলায় নিহতদের মধ্যে ৮ জন বেসামরিক নাগরিক ও ৩ …

বিস্তারিত পড়ুন