আন্তর্জাতিক

কাশ্মীর থেকে সেনা সরাও, না হলে যুদ্ধের ময়দানে দেখা হবে

বিডি নিউজ ৬৪: হিজবুল মুজাহিদিন বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। জনতা-নিরাপত্তারক্ষী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৫ জন। আহত দুই শতাধিক। টানা ১৪ দিন ধরে অশান্ত কাশ্মীর। কাশ্মীর ইস্যুতে এবার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। প্রকাশ্য এক সভায় বক্তব্যে তিনি বলেন, ‘কাশ্মীর থেকে তাড়াতাড়ি সেনা সরিয়ে নেয়া উচিত ভারত সরকারের। মেনে নেয়া উচিত গিলানির …

বিস্তারিত পড়ুন

চীনে আকস্মিক বন্যায় প্রাণহানি ২৪

বিডি নিউজ ৬৪: চীনে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছে। বন্যার জলে ঘরবাড়ি ভেসে যাওয়ায় উপদ্রুত এলাকাগুলো থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে । শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। হেনানের প্রাদেশিক সরকার সিনহুয়াকে জানিয়েছে, অবিরত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার জলে ডুবে ওই প্রদেশের ১৫ জন বাসিন্দা প্রাণ হারিয়েছে। এখনো …

বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন আঙ্গেলা মেরকেল

বিডি নিউজ ৬৪: মিউনিখ পুলিশের মুখপাত্র পিটার বেক নিশ্চিত করেছে, বন্দুকাধারী অলিম্পিয়ার ম্যাকডোনাল্ডস ফাস্টফুডের দোকানে হামলা চালিয়ে কমপক্ষে আটজনকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন। এই ঘটনায় জার্মান সরকার বার্লিনে জরুরি বৈঠক ডেকেছে। মিউনিখে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে পর্যালোচনার জন্য এ বৈঠক ডেকেছেন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। পুলিশ জনগণকে নিশ্চিত না হয়ে কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ …

বিস্তারিত পড়ুন

হিলারির রানিংমেট হলেন কেইন

বিডি নিউজ ৬৪: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন। সমর্থকদের হিলারি টুইটারে এ খবর জানান। তবে আজই এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। খবর বিবিসির। টুইটারে হিলারি লেখেন, ‘আমি টিম কেইনকে আমার রানিংমেট হিসেবে ঘোষণা দিতে পেরে সত্যিই শিহরিত, যিনি অন্যের জন্য তার নিজের জীবন উৎসর্গ করছেন।’ এরপর …

বিস্তারিত পড়ুন

কাবুলে অপহৃত ভারতীয় নারী উদ্ধার

বিডি নিউজ ৬৪: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে অপহৃত ভারতীয় নারী জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের প্রায় দেড় মাস পরে তাকে উদ্ধার করা হলো। গত মাসের জুনে তাকে অপহরণ করা হয়েছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। উদ্ধারের পর সুষমা এক টুইট বার্তায় লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে।’ ৪০ বছর বয়সী …

বিস্তারিত পড়ুন

মিউনিখে হামলাকারী ইরানি তরুণ

বিডি নিউজ ৬৪: জার্মানির মিউনিখ শহরের শপিংমলে শুক্রবারের হামলার ঘটনায় ইরানি বংশদ্ভেূত ১৮ বছরের এক তরুণকে সন্দেহ করা হচ্ছে। পুলিশের ধারণা, হামলার পর সে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের একজন মুখপাত্র বলছেন, ওই তরুণ একাই গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। এর আগে হামলাকারীর সংখ্যা তিন বলে উল্লেখ করা হয়েছিল। ইরান বংশোদ্ভূত ওই জার্মান তরুণের বয়স মাত্র ১৮ …

বিস্তারিত পড়ুন

মিউনিখ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

বিডি নিউজ ৬৪: জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের শপিং সেন্টারে শুক্রবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০য়ে দাঁড়িয়েছে। কে বা কারা এ হামলাটি চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি জার্মান পুলিশ। তারা হামলাকারীদের খোঁজে মিউনিখ জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে। হামলার পর ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও কিশোর রয়েছে। এছাড়া নিহতদের …

বিস্তারিত পড়ুন

২৮ বছর পর মাকে খুঁজে পেল ২ মেয়ে

বিডি নিউজ ৬৪: ২৮ বছর আগে মা নাজিয়া সাইদের ( বর্তমান বয়স ৬০) কাছ থেকে আলাদা গিয়েছিল দুই মেয়ে আয়েশা (বর্তমান বয়স ৩৩) এবং ফাতিমা (৩২)। সংযুক্ত আরব আমিরাতে বাস করত তারা। ১৯৮৮ সালে নাজিয়াকে তালাক দিয়ে দেশে ফেরার টিকিট ধরিয়ে দেয় তার আরব আমিরাতের স্বামী। আয়েশা এবং ফাতিমা থেকে গিয়েছিল সেখানে। নাজিয়ার বাড়ি ভারতের হায়দারাবাদে। মায়ের খোঁজে চলতি বছরের …

বিস্তারিত পড়ুন

ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সু চি

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মিয়ানমারের প্রকৃত নেতা অং সান সু চি। গত বছরের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এই প্রথম দুই নেতার মুখোমুখি সাক্ষাত হবে। বৃহস্পতিবার তার সরকার একথা জানায়। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আয়ি আয়ি সোয়ি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘সু চি প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধামতো সময়ে তিনি যুক্তরাষ্ট্র …

বিস্তারিত পড়ুন

জঙ্গিসম্পৃক্ততায় জাকির নায়েকের সহচরকে গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে নভি মুম্বই এলাকা থেকে আরশিদ কোরাইশি নামের ওই যুবককে গ্রেপ্তার করে কেরালা পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কেরালার যুবকদের আইএসে পাঠিয়েছেন আরশিদ। এবিন জেকব নামে কেরালার এক যুবক অভিযোগ করেন, আরশিদ এবং তার বোনজামাই বেস্তিন …

বিস্তারিত পড়ুন