হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন আঙ্গেলা মেরকেল

বিডি নিউজ ৬৪: মিউনিখ পুলিশের মুখপাত্র পিটার বেক নিশ্চিত করেছে, বন্দুকাধারী অলিম্পিয়ার ম্যাকডোনাল্ডস ফাস্টফুডের দোকানে হামলা চালিয়ে কমপক্ষে আটজনকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন।

এই ঘটনায় জার্মান সরকার বার্লিনে জরুরি বৈঠক ডেকেছে। মিউনিখে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে পর্যালোচনার জন্য এ বৈঠক ডেকেছেন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

পুলিশ জনগণকে নিশ্চিত না হয়ে কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এখন পুরো শহর নিস্তব্ধ এবং সব ধরনের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। এরপর ঘটনাস্থলের কিছুটা দূরে এক ইরানি তরুণের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেই যুবকই হামলাকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *