বিডি নিউজ ৬৪: বঙ্গোপসাগরে নিখোঁজের পর দুই দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিমানটির।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর ১২টি উদ্ধারকারী জাহাজ ও বিমানবাহিনী মিলে যৌথ অনুসন্ধান চালানোর পরও বিমানের কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় নি।
শুক্রবার সকালে ভারতের চেন্নাই থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে ২৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। যাত্রীদের মধ্যে বিমানবাহিনীর ১১ জন, নৌ-বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের আত্মীয়স্বজন রয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল