চীনে বাঘের হামলায় নারীর মৃত্যু (ভিডিও)

সাফারি পার্কের ভেতর নিয়ম ভাঙার ফলটা যে কতটা ভয়াবহ হতে পারে তা হাতেনাতে টের পেলেন চীনা নারী। চীনের বেইজিংয়ে সাফারি পার্কে রোববার ঘুরতে গিয়ে বাঘের আক্রমনে প্রাণ হারায় ওই নারী। আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো এক নারী। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, ৬,০০০ একরের বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডের সাফারি পার্কে নিজেরা গাড়ি চালিয়ে বা ট্যুর গাইডের সঙ্গে ঘোরার অনুমতি রয়েছে সেখানে আসা পর্যটকদের। নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে বন্যপ্রাণীদের দেখতে পারেন তারা। কারণ এই পার্কে বন্যপ্রাণীরা খাঁচায় বন্দী থাকে না। তবে দর্শনার্থীদের সবসময় সতর্ক করে দেয়া হয় পার্কের ভেতরে অবস্থানকালে তারা যেন তারা গাড়ি থেকে বের না হয়।

কিন্তু সেইদিনের ঘটনার ভিডিওটিতে দেখা যায়, একটি পরিবার গাড়ি নিয়ে সেখানে ঘুরতে আসেন। গাড়িতে ছিলেন একজন পুরুষ, দুজন নারী ও এক শিশু। বাঘের এলাকার সামনে এসে নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় ওই পরিবারের। ঝগড়ার এক পর্যায় ওই নারী গাড়ি থেকে নেমে যান।

আর সেই মুহূর্তে আচমকা একটি বাঘ এসে টেনে নিয়ে যায় তাকে। তাকে বাঁচাতে আরও একজন বয়স্ক নারী তার পেছনে ছুটে গেলে তিনিও আহত হয়। খবর পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই পার্কের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ততক্ষণে তাকে আর বাঁচাতে পারেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *