বিডি নিউজ ৬৪: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। ইরাকি পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ জানিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, রবিবার সকালে বাগদাদের কাদমিয়ার শিয়া জেলায় ঢোকার মুখে একটি চেকপোস্টের সামনে পায়ে হেঁটে এক আত্মঘাতী বোমারু হামলা চালায়। হামলায় নিহতদের মধ্যে ৮ জন বেসামরিক নাগরিক ও ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল