বিডি নিউজ ৬৪: গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) আবারও সক্রিয় হয়ে উঠেছে। এতে করে জেলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। গাইবান্ধা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ বাংলামেইলকে জানান, বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে ৬৩ জেলায় একযোগে একই সময়ে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গাইবান্ধা জেলা জজ আদালতে বোমা হামলা হয়। এ ছাড়াও পলাশবাড়ীর হরিণাবাড়ী এলাকায় …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
১২ প্রকল্পে ৩৯৩ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক
বিডি নিউজ ৬৪: কৃষি, জলবায়ু পরিবর্তন, টেকসই জ্বালানি ও সুশাসন বিষয়ক ১২টি প্রকল্পে ৩৯৩ কোটি ৪৪ লাখ টাকা অনুদান দিচ্ছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ ডেনমার্ক। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে অনুদানের অর্থ ছাড় করবে দেশটি। এ লক্ষ্যে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওর্য়াক’ নামে এই …
বিস্তারিত পড়ুনরবীন্দ্র সঙ্গীত গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি লিওন
বিডি নিউজ ৬৪: শিল্পকলার সব ধরনের প্রতিভার মধ্য দিয়েই একজন অভিনেতা বা অভিনেত্রী নিজেকে চ্যালেঞ্জ জানানোর প্রতিযোগিতায় নামেন। তাই একজন অভিনেতাকে সব ধরনের কলা সম্পর্কে জ্ঞান রাখতে হয়। চরিত্রের প্রয়োজনে যে কোনো সময় তাকে চ্যালেঞ্জ নিতে হয়। তবে কোনো সিনেমায় চরিত্রের প্রয়োজনে নয়, সত্যি সত্যিই রবীন্দ্র সঙ্গীত গাইবেন বিতর্কিত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। ভারতের জনপ্রিয় বিনোদন অনলাইন পোর্টাল ‘স্পটবয়.কম’-এ প্রকাশিত …
বিস্তারিত পড়ুনসর্বনিম্ন মূল্যের ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলো সিম্ফনি
স্মার্টফোনের নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট কার্যকর ভূমিকা রাখে। নিরাপত্তা ছাড়াও ফোনের বিভিন্ন কাজও করা যায় অত্যাধুনিক এই প্রযুক্তি দিয়ে। দেশের বাজারে শীর্ষস্থানীয় ফোন বিক্রেতা প্রতিষ্ঠান সিম্ফনি সর্বনিম্ন মূল্যের স্মার্টফোন নিয়ে এসেছে দেশের বাজারে যে ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির মডেল এইচ ৪০০। ফোনটির মূল্য ৯ হাজার ৯৯০ টাকা। দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ফোনটি সহজে লক বা আনলক করা যাবে। ই-কমার্স …
বিস্তারিত পড়ুনটাঙ্গাইলে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাকচাপায় জহুরুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম কুমিল্লা সেনা নিবাসে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দুপুরে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন জহুরুল ইসলাম। পথিমধ্যে তিনি কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক …
বিস্তারিত পড়ুনশেরপুরে প্যানেল শিক্ষকদের মানববন্ধন
বিডি নিউজ ৬৪: শেরপুরে ৯ জুন প্যানেলভুক্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দিয়েছে। প্যানেলভুক্ত শিক্ষকরা পঞ্চম পদে নিয়োগসহ সব শূন্যপদে সবার নিয়োগ নিশ্চিত করার দাবিতে সারাদেশের মতো শেরপুরে এ কর্মসূচির ডাক দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করে শেরপুর জেলা প্যানেলভুক্ত শিক্ষক সমাজ। এ সময় …
বিস্তারিত পড়ুনইউপি নির্বাচনের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ
বিডি নিউজ ৬৪: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়। একই সময়ে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস নব-নির্বাচিত ৬ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিতরা হলেন …
বিস্তারিত পড়ুনএত তথ্য থাকলে খুনের তথ্য পান না কেন?
বিডি নিউজ ৬৪: দেশে অব্যাহত গুপ্তহত্যার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে ‘অসত্য, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিভিন্ন হত্যার প্রসঙ্গ তুলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, তার কাছে যদি এতই তথ্য থাকে, তা হলে খুনের তথ্য পান না কেন? বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে …
বিস্তারিত পড়ুনখুলনায় স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার
বিডি নিউজ ৬৪: মহানগরীর আড়ংঘাটার কার্ত্তিককুল গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের তিনদিন পর হাসমী মিয়া (৯) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে সরদার ডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও সরদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল চতুর্থ শ্রেণির ছাত্র। নিহত শিশুর বাবা হাফিজুর রহমান জানান, গত ৬ জুন বিকেলে অন্যান্য দিনের …
বিস্তারিত পড়ুননতুন পে স্কেলের দাবিতে হলি ফ্যামিলিতে কর্মবিরতি
বিডি নিউজ ৬৪: বকেয়া বেতন ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছে হলি ফ্যামিলি হাসপাতালের কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে কর্মসূচি শুরু হয় বলে জানান হলি ফ্যামিলি কর্মচারী পরিষদের মহাসচিব জিয়াউল হক। তিনি অভিযোগ করে বলেন, ‘৮ ম পে স্কেল দেয়ার কথা থাকলেও হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষ সে নিয়ম মানছে না।’ জিয়াউল আহসান আরো বলেন, ‘হলি ফ্যামিলির ফান্ডে …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল