সর্বনিম্ন মূল্যের ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলো সিম্ফনি

স্মার্টফোনের নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট কার্যকর ভূমিকা রাখে। নিরাপত্তা ছাড়াও ফোনের বিভিন্ন কাজও করা যায় অত্যাধুনিক এই প্রযুক্তি দিয়ে। দেশের বাজারে শীর্ষস্থানীয় ফোন বিক্রেতা প্রতিষ্ঠান সিম্ফনি সর্বনিম্ন মূল্যের স্মার্টফোন নিয়ে এসেছে দেশের বাজারে যে ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট।

ফোনটির মডেল এইচ ৪০০। ফোনটির মূল্য ৯ হাজার ৯৯০ টাকা। দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ফোনটি সহজে লক বা আনলক করা যাবে।  ই-কমার্স সাইট পিকাবুতে হ্যান্ডসেটটি প্রি বুকিং করা যাবে। একটি কার্ড বোর্ড ভিআর উপহার মিলবে প্রি-বুকিং এ। ২০ জুন থেকে পিকাবু এবং মোবাইল মার্কেটে মোবাইলটি পাওয়া যাবে।

স্মার্টফোনটির ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লেটি ২.৫ ডি কার্ভড শেইপ-এর। ডিসপ্লে রেজ্যুলিশন ১২৮০x৭২০ পিক্সেল।২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে ফোনটিতে। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।  এতে ১.৩ গিগাহার্টজ ৬৪ বিট-এর কোয়াডকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন মার্শ ম্যালো ব্যবহার করা হয়েছে। ৬৪ বিট প্রসেসর থাকার কারণে স্মার্টফোনটিতে গেইম খেলা যাবে নির্বিঘ্নে।

সিম্ফনি এইচ ৪০০ এ ১৩ মেগাপিক্সেল অটো ফোকাসসমৃদ্ধ রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরার অ্যাপারচার ২.০। অটো ফোকাস, ফেইস বিউটি, জিরো শাটার ডিসপ্লে, ভয়েস ক্যাপচার, জেসচার এবং স্মাইল শটসহ আরও কিছু ফিচার রয়েছে ফোনটির ক্যামেরাতে।

ফোনটির ব্যাটারি ৩২০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার। ব্যাটারি অপটিমাইজেশন ফিচার ব্যবহার করার কারণে ফোনটির ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে ফোনটির উদ্বোধন অনুষ্ঠানে ফোনটি অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপ-এর জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, বিপণন প্রধান আশরাফুল হক আর পিকাবু-এর প্রধান পরিচালনা কর্মকর্তা শাহরিয়ার সাত্তার।

কালো অথবা সিলভার রঙে ফোনটি প্রি-বুকিং করার জন্য এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *