বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাকচাপায় জহুরুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম কুমিল্লা সেনা নিবাসে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দুপুরে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন জহুরুল ইসলাম। পথিমধ্যে তিনি কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল