বিডি নিউজ ৬৪: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়। একই সময়ে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সায়মা ইউনুস নব-নির্বাচিত ৬ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিতরা হলেন আওয়ামী লীগ মনোনীত বেলগাছি ইউপির আমিরুল ইসলাম মন্টু, জামজামির ইউপির নজরুল ইসলাম, ডাউকী ইউপির লুৎফর রহমান, কালিদাশপুর ইউপির নুরুল ইসলাম, খাসকররা ইউপির মোস্তাফিজুর রহমান এবং জেহাল ইউপির আমিনুল হক (বিএনপি) রোকন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ৬টি ইউপির নবনির্বাচিত ১৮ জন সংরক্ষিত সদস্য ও ৫৪ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘জনগণের ভোটে প্রতিনিধি হিসেবে আপনার নির্বাচিত হয়েছেন। ভোটারদের সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন এটাই আশা করবো।’
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল আলমডাঙ্গার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল